মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০২:০২ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৭:২৫ এএম
অনলাইন সংস্করণ

ছারছীনা পীরকে তারেক রহমানের ‘সালাম’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

ছারছীনা দরবার শরিফে পীর সাহেব হজরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারউদ্দীন আহমাদ হুসাইনের সঙ্গে দেখা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এ সময় তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পীরের কাছে পৌঁছে দেন বলে জানান।

মঙ্গলবার (২৯ জুলাই) রাত ৯টায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য রাজধানীর বনানীর দরবার শরিফে যান। তিনি পীর সাহেবের সঙ্গে কুশল বিনিময় করেন এবং একান্তে কথা বলেন।

সাক্ষাতের পরে উপস্থিত সাংবাদিকদের কাছে সালাহউদ্দিন আহমেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় বেশ কয়েকবার ছারছীনার পীর সাহেবের দরবারে গিয়েছেন, দেখা করেছেন ও দোয়া নিয়েছেন। এখানে কোনো রাজনীতি নেই। আমিও হুজুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি, উনার দোয়া নিতে এসেছি এটুকুই।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমেদ।

ছারছীনার পীর সাহেব বলতে মূলত ছারছীনা দরবার শরিফের পীরদের বোঝানো হয়। বর্তমানে ছারছীনা দরবার শরিফের পীর হলেন হজরত শাহ আবু নছর নেছারউদ্দীন আহমাদ হুসাইন। এর আগে এই দরবারের পীর ছিলেন হজরত শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ, যিনি ২০২০ সাল পর্যন্ত এই পদে ছিলেন। তার আগে ছিলেন হজরত আবু জাফর মোহাম্মদ সালেহ এবং তারও আগে হজরত নেছারউদ্দীন আহমদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X