কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১২:১২ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৭:১৯ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের রোগমুক্তি কামনায় দোয়া

বিএনপি নেতা বকুলের রোগমুক্তি কামনায় দোয়া। ছবি : কালবেলা
বিএনপি নেতা বকুলের রোগমুক্তি কামনায় দোয়া। ছবি : কালবেলা

বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) বাদ আসর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে এ দোয়া মাহফিল হয়।

দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে; কিন্তু গণতন্ত্র কোথাও পরিলক্ষিত হয়নি। বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে বটে; কিন্তু বিভিন্নভাবে যারা ঘাতকের ভূমিকা পালন করেছে, তারা ভেতরে ভেতরে আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তারা আসছে আগস্ট মাসব্যাপী নানা ধরনের নাশকতার সঙ্গে যুক্ত হতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তেমন তথ্য পেয়েছে। তাই এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১০

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১১

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১২

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৩

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৪

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৫

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৭

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৮

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

২০
X