কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৮:০২ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

এমন ব্যবস্থা গড়ব যেন কেউ টাকার অভাবে চিকিৎসা বঞ্চিত না হয় : তাসনিম জারা

ডা. তাসনিম জারা। ছবি : সংগৃহীত
ডা. তাসনিম জারা। ছবি : সংগৃহীত

প্রাথমিক স্বাস্থ্যকে শক্তিশালী করে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। তিনি বলেন, এমন ব্যবস্থা গড়ে তোলা হবে যেখানে আপনাদের এলাকায় আপনাদের ঘরের কাছে, আপনারা চিকিৎসা পান। আমরা মানসিক স্বাস্থ্যের প্রসার ঘটাব।

রোববার (০৩ আগস্ট) বিকেলে শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. জারা বলেন, আমরা এমন চিকিৎসাব্যবস্থা গড়ে তুলব যেখানে হাসপাতালে পৌঁছানোর আগেই রোগীর জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু হবে। প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকবে। এতে করে তথ্য আর হারিয়ে যাবে না। ফলে অপ্রয়োজনীয় টেস্ট কমবে। ভুল চিকিৎসার সম্ভাবনাও কমে আসবে।

তিনি বলেন, আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রায় প্রত্যেক জেলায় গিয়েছি। আমরা আপনাদের সমস্যার কথা শুনেছি। প্রায় প্রত্যেকটি জায়গায় চিকিৎসা ব্যবস্থায় বৈষম্য আর দুর্ভোগের কথা শুনেছি। আমরা এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যাতে কেউ টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়।

এনসিপির এ নেত্রী বলেন, আমরা প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করে গড়ে তুলব। আপনারা ঘরের কাছে যাতে মানসম্মত চিকিৎসা পান সে ব্যবস্থা করব। চিকিৎসার অভাবে কারও অহেতুক প্রাণহানি যেন না হয় সেই চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা হবে।

সমাবেশে ‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ আগস্ট) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে ইশতেহার ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, আমরা আবার শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের, আমাদের সেকেন্ড রিপাবলিকের ২৪ দফা ইশতেহার ঘোষণা করছি।

এনসিপির ২৪ দফা ইশতেহারের মূল বিষয়গুলো হলো౼

১. নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক

২. জলুাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার

৩. গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার

৪. ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আইন সংস্কার

৫. সেবামখুী প্রশাসন ও দুর্নীতি দমন

৬. জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

৭. গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার

৮. স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ

৯. সর্বজনীন স্বাস্থ্য

১০. জাতি গঠনে শিক্ষানীতি

১১. গবেষণা, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তি বিপ্লব

১২. ধর্ম, বর্ণ, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা

১৩. নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন

১৪. মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি

১৫. তারুণ্য ও কর্মসংস্থান

১৬. বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি

১৭. টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব

১৮. শ্রমিক-কৃষকের অধিকার

১৯. জাতীয় সম্পদ ব্যবস্থাপনা

২০. নগরায়ণ, পরিবহন ও আবাসন পরিকল্পনা

২১. জলবায়ু সহনশীলতা ও নদী-সমুদ্র রক্ষা

২২. প্রবাসী বাংলাদেশির মর্যাদা ও অধিকার

২৩. বাংলাদেশপন্থি পররাষ্ট্রনীতি এবং

২৪. জাতীয় প্রতিরক্ষা কৌশল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অকেজো রেললাইন নিলামে বিক্রি না করার কারণ জানালেন মন্ত্রী

জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

কসম করে তা রক্ষা করতে না পারলে করণীয় কী?

ইরানের সরকার পতনের অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

বেনজীরের দেশে আনা নির্ভর করবে ৩ বিষয়ের ওপর : শিশির মনির

পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

পর্দার ‘বিউটিকুইন’ শাবানা, আজও দর্শকের হৃদয়ের ‘রানি’

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

১০

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

১১

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

১২

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

১৩

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

১৪

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

১৬

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

১৭

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

১৮

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল ইসলাম

১৯

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

২০
X