কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০৬:৫২ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৭:৫৩ এএম
অনলাইন সংস্করণ

জুলাই ঘোষণাপত্র রাষ্ট্র বিনির্মাণের সম্ভাব্য সূচনা : আ স ম রব

জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। ছবি : সংগৃহীত
জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষিত ‘জুলাই ঘোষণাপত্র’কে স্বাগত জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

বুধবার (০৬ আগস্ট) এক যৌথ বিবৃতিতে তারা এ কথা বলেন।

বিবৃতিতে তারা বলেন, ‘আমরা এই ঘোষণাপত্রকে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের সম্ভাব্য সূচনা হিসেবে দেখি। শুধু দুঃশাসনের উৎখাত নয়, ঔপনিবেশিক কাঠামো পরিবর্তনের মধ্য দিয়েই রাষ্ট্রকে অগ্রসর হতে হবে। ঘোষণাপত্রে অতীতের ব্যর্থতার সাথে ভবিষ্যতের রাষ্ট্রকাঠামোর দিকনির্দেশনায় শুধু দলভিত্তিক ক্ষমতা নয়; শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী, নারী, প্রবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণভিত্তিক প্রাতিষ্ঠানিক কাঠামো প্রয়োজন। এটাই উপনিবেশিক কাঠামোর বিপরীতে জুলাই গণঅভ্যুত্থানের অভিপ্রায় অনুযায়ী অন্তর্ভুক্তিমূলক কাঠামো।

জেএসডির শীর্ষ নেতৃদ্বয় বলেন, গণতন্ত্রকে কেবল নির্বাচন ও সংসদের ভোটাধিকারের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজে ও রাষ্ট্রের প্রতিটি স্তরে বহুমাত্রিক অংশগ্রহণের মাধ্যমে কার্যকর ও অর্থবহ করতে হবে। অতীতমুখী ও দলীয় সংকীর্ণ দৃষ্টিভঙ্গির পরিবর্তে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে ঘোষণাপত্রে ব্যক্ত আকাঙ্ক্ষাকে জাতীয় সনদে রূপ দিতে হবে। এখন সময় রাষ্ট্র পুনর্গঠনের; তাই ‘জাতীয় সনদ’ এর মাধ্যমেই জুলাই ঘোষণাপত্রের সীমাবদ্ধতাকে অতিক্রম করে কাঠামোগত রূপান্তরের সূচনা করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X