কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ধ্বংস করা সেক্টর উত্তরণে বিএনপি সক্ষম : তারেক রহমান

বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘স্বৈরাচার পালিয়ে গেলেও সরকারি প্রতিটি সেক্টর ধ্বংস করে রেখে গেছে। দেশ পরিচালনার পূর্ব অভিজ্ঞতা থাকায় এই অবস্থা থেকে উত্তরণে সক্ষম হবে বিএনপি।’

সোমবার (১১ আগস্ট) নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে সামনে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশের মানুষ বিএনপিকে বিশ্বাস করে। তারা জানে, বিএনপি জনগণের ক্ষতি করে না, সেই ভরসা ধরে রাখার দায়িত্ব দলের নেতাকর্মীদের।’

এদিকে দীর্ঘ দেড় দশক পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে উচ্ছ্বসিত দলটির তৃণমূলের নেতাকর্মীরা। আয়োজন ঘিরে ব্যানার, ফেস্টুন, তোরণ আর বিলবোর্ড দিয়ে সাজানো হয় শহরের বিভিন্ন রাস্তাঘাট।

এর আগে রোববার (১০ আগস্ট) রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেছেন, ‘পদ্মাসহ অন্যান্য নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি। ক্ষমতায় এসে দেশ-বিদেশে দক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষার আলো শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে হবে। তাদের ভবিষ্যতের জন্য গড়ে তুলতে হবে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দলকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। তাদের মনে আস্থা সৃষ্টি করতে হবে। তাদের নিয়েই আমাদের কাজ করতে হবে।’

তারেক রহমান বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কারের কথা বলছে অন্যান্য দল, আড়াই বছর আগেই বিএনপি সংস্কার চেয়েছে। বিএনপি দূরদর্শিতার প্রমাণ রেখেছে। আগামীতেও সেভাবেই লক্ষ্য নির্ধারণ করব আমরা।’

তিনি বলেন, ‘বিগত সরকার গুম, খুন, হত্যার রাজনীতি করেছে। স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপির মূল লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা ও ফিরিয়ে আনা।’

তারেক রহমান আরও বলেন, ‘স্বৈরাচার এদেশের অর্থনীতি, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। তা আবার পুনর্গঠন করবে বিএনপি। সে লক্ষ্যের দিকেই এগিয়ে যাচ্ছি আমরা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১০

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১১

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১২

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৩

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৫

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৬

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৭

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১৮

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৯

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

২০
X