কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৮:২৫ এএম
অনলাইন সংস্করণ

গুম হওয়া ছাত্রদল নেতা মুন্নার পরিবারের পাশে বিএনপি

মুন্নার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতারা। ছবি : সংগৃহীত
মুন্নার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতারা। ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সময় গুম হওয়া বিমানবন্দর থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন মুন্নার পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর দক্ষিণখানের মোল্লারটেকে মুন্নার পরিবারের সদস্যদের খোঁজ নিতে তার বাসায় যান দলের ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক এম. কফিল উদ্দিন আহমেদ।

তিনি তারেক রহমানের পক্ষ থেকে মুন্নার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় মুন্নার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং আগামীতেও দলের পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস দেন।

কফিল উদ্দিন আহমেদ বলেন, নিজাম উদ্দিন মুন্না ছিলেন গণতন্ত্রের আন্দোলনের এক সাহসী সৈনিক। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়বিচারের জন্য তার সংগ্রাম ও ত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

এ সময় মুন্নার পরিবারের সদস্যরা এই মানবিক উদ্যোগের জন্য বিএনপি এবং তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রিয়জনের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

তখন মুন্নার পরিবারকে আশ্বস্ত করে কফিল উদ্দিন বলেন, গুমসহ সকল রাজনৈতিক নিপীড়নের বিচার এ দেশে একদিন অবশ্যই হবে। এ সময় কফিল উদ্দিনের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১০

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১১

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১২

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১৩

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৫

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৬

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৭

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৮

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১৯

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

২০
X