কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

ড. সরোয়ার ও আসিফ মাহতাবকে হত্যার হুমকি ইস্যুতে হেফাজতের বিবৃতি 

আসিফ মাহতাব ও ড. সরোয়ার (বামে) এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত
আসিফ মাহতাব ও ড. সরোয়ার (বামে) এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত

ড. মোহাম্মদ সরোয়ার হোসেন এবং লেখক আসিফ মাহতাব উৎসকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। পাশাপাশি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

বুধবার (২০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত সাফওয়ান চৌধুরি রেবিল কেবল ধর্ম, সমাজ ও রাষ্ট্রবিরোধী অপপ্রচারে জড়িত নয়, বরং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি আরও বলেন, ড. মোহাম্মদ সরোয়ার হোসেন একজন স্বনামধন্য গবেষক, লেখক ও শিক্ষাবিদ হিসেবে বাংলাদেশের চিন্তাশীল সমাজে সুপরিচিত। বহু বই ও গবেষণাপত্রের মাধ্যমে তিনি ধর্মীয় চেতনা, জাতীয়তা, ইতিহাস ও সমকালীন রাজনীতির বিশ্লেষণ তুলে ধরেছেন। অপরদিকে তরুণ লেখক ও সমাজ বিশ্লেষক আসিফ মাহতাব ইসলামী আদর্শ, সামাজিক মূল্যবোধ, রাষ্ট্রচিন্তা এবং সাংস্কৃতিক আগ্রাসনবিরোধী বাস্তবমুখী দৃষ্টিভঙ্গির জন্য তরুণ প্রজন্মের মাঝে বিশেষভাবে সমাদৃত। তাদের মতো চিন্তাশীল ব্যক্তিত্বের প্রতি প্রাণনাশের হুমকি কেবল ব্যক্তি আক্রমণ নয়, বরং দেশের চিন্তার স্বাধীনতা ও মুক্তচিন্তার ওপরও সরাসরি আঘাত।

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, অবিলম্বে সাফওয়ান চৌধুরি রেবিলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের হীন ও ন্যক্কারজনক কাজের সাহস না পায়।

তিনি এ ঘটনার প্রেক্ষিতে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যে কোনো মূল্যে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ রক্ষা করতে হবে। এ ধরনের উগ্রপন্থি ও বিপথগামী চক্রকে প্রতিহত করতে সমাজের সর্বস্তরের সচেতন মহলকে এগিয়ে আসতে হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X