কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে ভর্তি

শিমুল বিশ্বাস। ছবি : সংগৃহীত
শিমুল বিশ্বাস। ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শিমুল বিশ্বাস দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক।

বুধবার (২০ আগস্ট) কালবেলা এ তথ্য নিশ্চিত করেছেন তার ছেলে নিপুন বিশ্বাস।

তিনি জানান, গত সোমবার (১৮ আগস্ট) পাবনা থেকে ঢাকায় আসার পথে অসুস্থ অনুভব করেন তার বাবা। পরে সেদিনই তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. আব্দুল মালেকের অধীনে ভর্তি করা হয়। তিনি বলেন, আব্বুর ফুসফুসে সমস্যা থাকায় শ্বাসকষ্ট এবং ঘুমের সমস্যা দেখা দেয়। পরে ডাক্তার দ্রুততার সঙ্গে কিছু পরীক্ষার মাধ্যমে চিকিৎসা শুরু করেন। বর্তমানে আব্বুর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ডাক্তার চিকনগুনিয়াসহ আরও কয়েকটি রোগের টেস্ট দিয়েছেন। পরিবারের সদস্য ছাড়া আব্বুর সঙ্গে কাউকে সাক্ষাৎ না করার জন্য চিকিৎসক কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন। আমরা পরিবারের পক্ষ থেকে আব্বুর সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।

এদিকে, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম জানান, মেহনতী মানুষের আস্থা ও অকৃত্রিম বন্ধু শামছুর রহমান শিমুল বিশ্বাসের সুস্থতার জন্য শ্রমিক দলের সকল জেলা, মহানগর, বেসিক ইউনিয়ন ও আঞ্চলিক কমিটিকে নিজ নিজ ইউনিট বা প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে দোয়া মাহফিলের আয়োজন করার জন্য শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান সংশ্লিষ্ট সকল নেতাদের অনুরোধ জানিয়েছেন। আমরা শিমুল বিশ্বাসের দ্রুত রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া চাই।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X