কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৪:৩৫ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

নুরের শারীরিক অবস্থা ও ছাড়পত্র নিয়ে জানালেন ঢামেক পরিচালক

নুরুল হক নুরের অবস্থা আগের চেয়ে ভালো আছে। ছবি : সংগৃহীত
নুরুল হক নুরের অবস্থা আগের চেয়ে ভালো আছে। ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের অবস্থা আগের চেয়ে ভালো আছে। তাকে এক সপ্তাহের মধ্যেই ছাড়পত্র দেওয়া সম্ভব হবে।

রোববার (৩১ আগস্ট) সাংবাদিকদের বিষয়টি জানিয়ে তিনি বলেন, ধীরে ধীরে নুরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তার নাক ও চোয়ালের হাড় ভাঙা, চোখে আঘাত এবং মস্তিষ্কে রক্তক্ষরণ—এমন চারটি সমস্যা রয়েছে।

নুর কিছুটা ট্রমায় আছেন জানিয়ে পরিচালক আরও বলেন, গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। দ্রুতই তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে নওয়া হবে। সময়ের সঙ্গে সঙ্গে ভাঙা হাড় জোড়া লেগে যাবে, মস্তিষ্কে রক্তক্ষরণও নিয়ন্ত্রণে আসছে। তাই এক সপ্তাহের মধ্যে ছাড়পত্র পাওয়া সম্ভব।

এদিকে ঢামেকের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ বলেন, নুরের শরীরে লবণের পরিমাণ কম ছিল, সেটা ঠিক হয়েছে। তিনি মুখে খেতে পারছেন। ক্যাথেডার খুলে দেওয়া হয়েছে। বর্তমানে সবকিছুই স্বাভাবিক আছে। ছয় সদস্যের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে সব ধরনের চিকিৎসা চলছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

স্বামীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

১০

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

১১

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১২

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১৩

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১৪

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১৫

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

১৬

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১৭

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

১৮

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১৯

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

২০
X