কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ফল খাওয়া নিয়ে ৫ ধারণা — বিজ্ঞান যা বলে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফল খেতে কে না ভালোবাসে? কিন্তু ফল খাওয়ার সময় নিয়ে নানা রকম নিয়ম-কানুন শুনে আমরা অনেক সময়ই দ্বিধায় পড়ে যাই। কেউ বলেন খালি পেটে খেতে হবে, কেউ বলেন দুপুর ২টার পর একেবারেই নয় — এমন নানা কথা ঘুরে বেড়ায়।

আরও পড়ুন : অকাল বার্ধক্য ডেকে আনছে আপনার প্রতিদিনের যে ২ খাবার

আরও পড়ুন : পুরোনো টুথব্রাশ ব্যবহার করলে হতে পারে যেসব ক্ষতি

কিন্তু আসল সত্যি কী? পুষ্টিবিদরা বলছেন, দিনের যে কোনো সময় ফল খাওয়া শরীরের জন্য ভালো। নিচে দেখে নিন ৫টি প্রচলিত ভুল ধারণা এবং সেগুলোর পেছনের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা।

ভুল ধারণা : ফল সবসময় খালি পেটে খেতে হয়

সত্য : খালি পেটে খেলে হজম ভালো হয়— এই ধারণা ঠিক নয়। ফলে থাকা আঁশ হজমে সময় নিতে পারে, তবে তা খাবার পচিয়ে ফেলে বা হজমে সমস্যা করে— এমন কিছু নয়। বরং, ফল খাবারের পর খেলেও ঠিকমতো হজম হয়।

ভুল ধারণা : খাবারের আগে বা পরে খেলেই পুষ্টিগুণ নষ্ট হয়

সত্য : ফলের পুষ্টিগুণ শরীর যে কোনো সময়ই গ্রহণ করতে পারে। আমাদের অন্ত্র অনেক বড় এবং কার্যকরভাবে পুষ্টি শোষণ করতে পারে। তাই ফল খাওয়ার সময় নিয়ে বেশি ভাবনা নেই।

ভুল ধারণা : ডায়াবেটিস রোগীদের ফল খেতে হয় আলাদা করে

সত্য : খালি পেটে ফল খেলে রক্তে চিনির মাত্রা হঠাৎ বাড়তে পারে। ডায়াবেটিস রোগীরা ফল খেতে পারেন, তবে প্রোটিন বা আঁশযুক্ত খাবারের সঙ্গে খেলেই বেশি ভালো। এতে রক্তে চিনি ধীরে বাড়ে।

ভুল ধারণা : সকালেই ফল খাওয়ার সবচেয়ে ভালো সময়

সত্য : শরীরের হজমতন্ত্র সারাদিনই কাজ করে। শুধু সকালে ফল খেলেই বেশি উপকার পাওয়া যাবে— এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। দিনজুড়ে যে কোনো সময় ফল খাওয়া উপকারী।

ভুল ধারণা : দুপুর ২টার পর ফল খাওয়া ঠিক না

সত্য : বিকেলে বা রাতে ফল খেলেও রক্তে চিনির পরিমাণ বাড়ে না অতিরিক্তভাবে। ওজন বা সুগার নিয়ন্ত্রণে রাখতে দুপুর ২টার পর ফল না খাওয়ার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

আরও পড়ুন : কোন রক্তের গ্রুপে স্ট্রোকের ঝুঁকি বেশি, জানুন কী বলছে গবেষণা

আরও পড়ুন : কিউআর কোড স্ক্যান করার আগে সতর্ক থাকুন

ফল খেতে পারেন যে কোনো সময়— খালি পেটে, খাবারের সঙ্গে বা পরে। সবচেয়ে জরুরি হলো, প্রতিদিন ফল খাওয়া। এতে শরীর পাবে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ এবং আঁশ।

শরীর ভালো রাখতে চাইলে সময় নয়, নিয়মিত ফল খাওয়াটাই আসল!

সূত্র : হেলথলাইন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X