সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার তিন কলেজে পাস করেনি কেউ

সাতক্ষীরার জেলা শিক্ষা অফিসের ফটক। ছবি : কালবেলা
সাতক্ষীরার জেলা শিক্ষা অফিসের ফটক। ছবি : কালবেলা

এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার তিনটি কলেজে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। অন্যদিকে, জেলার শীর্ষ ফলাফল করেছে সাতক্ষীরা সরকারি কলেজ। আর সরকারি মহিলা কলেজে এ বছর ফলাফল আশানুরূপ হয়নি।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে দেখা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার ইসলামিয়া মহিলা কলেজ, আখড়াখোলা আদর্শ কলেজ এবং সাতক্ষীরা কমার্স কলেজে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

তথ্য অনুযায়ী, ইসলামিয়া মহিলা কলেজ থেকে ৯ জন, আখড়াখোলা আদর্শ কলেজ থেকে ৯ জন এবং সাতক্ষীরা কমার্স কলেজ থেকে ২ জন শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেন। মোট ২০ পরীক্ষার্থী অংশ নিলেও কেউই উত্তীর্ণ হতে পারেননি।

অপরদিকে, জেলার সবচেয়ে ভালো ফলাফল করেছে সাতক্ষীরা সরকারি কলেজ। এ কলেজ থেকে ১ হাজার ১৫৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৯০৫ জন। ফেল করেছেন ২৪৮ জন। পাসের হার ৭৮ দশমিক ৪৯ শতাংশ। কলেজটির ১৩৫ শিক্ষার্থী জিপিএ-৫ (এ প্লাস) পেয়েছে।

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম বলেন, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা— সব বিভাগেই ফলাফল সন্তোষজনক। শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের পরিশ্রমেই এই অর্জন সম্ভব হয়েছে।

অন্যদিকে, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ফলাফল তুলনামূলকভাবে দুর্বল। কলেজটি থেকে ৬৬২ ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩৩৭ জন। পাসের হার ৫০ শতাংশ। এর মধ্যে মাত্র ১৬ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু বলেন, ফলাফল আমাদের প্রত্যাশার নিচে। শিক্ষার্থীরা যদি নিয়মিত ক্লাসে আসে এবং পাঠে মনোযোগী হয়, তাহলে অবশ্যই ভবিষ্যতে উন্নতি সম্ভব।

জেলা শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের কালবেলাকে বলেন, সাতক্ষীরার সার্বিক ফলাফল এবারে আশানুরূপ নয়। যে সব প্রতিষ্ঠানে ফল খারাপ হয়েছে, সেগুলোর একাডেমিক মান যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১০

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১১

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১২

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১৩

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৪

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৫

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৬

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৭

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৮

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৯

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

২০
X