কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৩ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

৪৭ বছর ধরে দেশের কল্যাণে কাজ করছে বিএনপি : শাহে আলম

শিবগঞ্জে বিএনপির সমাবেশ। ছবি : কালবেলা
শিবগঞ্জে বিএনপির সমাবেশ। ছবি : কালবেলা

বিএনপি ৪৭ বছর ধরে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির বগুড়ার শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিবগঞ্জে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মীর শাহে আলম বলেন, বিএনপির ৪৭ বছরের ইতিহাস হলো গণমানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ইতিহাস। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা জনগণের সেই অধিকার পুনরুদ্ধার না করা পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব। তারেক রহমানের নেতৃত্বেই আন্দোলন-সংগ্রামে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। আগামীর বাংলাদেশের নেতৃত্বেও থাকবেন তিনি। আগামী নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে তারেক রহমানই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। কারণ, দেশ ও দেশের মানুষ বিএনপির হাতেই নিরাপদ।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন বানচালে একটি মহল ষড়যন্ত্র করছে। তাই নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা কোনো নেতাকর্মী ঘরে ফিরে যাব না।

উথলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়। ঢোল-বাদ্যযন্ত্র ও স্লোগানে মুখর হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সেটি আমতলী বন্দরে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন বলেন, জামায়াতে ইসলামীর পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জনগণ আস্তাকুঁড়ে ফেলেছে। শিবগঞ্জ উপজেলা যে বিএনপির ঘাঁটি, সেটা আজকের মিছিল-সমাবেশে ফের প্রমাণিত হলো।

পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলামের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক দেওয়ান সজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সৌদি বিএনপির সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মাহবুব আলম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাস্টার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ফারুক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, ফজলুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান প্রমুখ।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১০

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১১

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১২

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৪

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৫

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৬

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৭

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৮

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১৯

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

২০
X