কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১২:২৭ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১২:২৯ এএম
অনলাইন সংস্করণ

ঢাবির রোকেয়া হলে ফার্স্ট এইড ট্রেনিং সম্পন্ন

প্রশিক্ষণের একটি দৃশ্য। ছবি : সংগৃহীত
প্রশিক্ষণের একটি দৃশ্য। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলে ফার্স্ট এইড ট্রেনিং প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বাংলাদেশ গ্লোবাল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে Be a Lifesaver : First Aid Bootcamp নামে প্রোগ্রামটির আয়োজন করা হয়।

দিনব্যাপী এই বুটক্যাম্পে রোকেয়া হলের শিক্ষার্থীরা সিপিআর, ড্রাউনিং, স্নেকবাইট, ফ্র্যাকচার ম্যানেজমেন্ট ও সেলফ-হাইজিন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

রোববারের (২৬ অক্টোবর) প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন ডা. আসমা ফারুকী ও ডা. জাহেদ হোসেন। তারা অংশগ্রহণকারীদের বাস্তবধর্মী প্রশিক্ষণ ও জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদানের কৌশল শেখান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ এবং কার্যনির্বাহী সদস্য আফসানা আক্তার।

রোকেয়া হলের প্রভোস্ট, হাউস টিউটরবৃন্দ ও শিক্ষিকা মণ্ডলী পুরো কার্যক্রমে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ দেন।

প্রোগ্রামের সঞ্চালনা করেন রোকেয়া হল সংসদের জেনারেল সেক্রেটারি সিনথিয়া মেহরীন। সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন রোকেয়া হল সংসদের সহসভাপতি ফাতিমাতুল জান্নাত ইমা।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট ও খাবার বিতরণ করা হয়।

ডাকসুর সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, ১৮টি হলে এই ট্রেনিং কার্যক্রম চলার পাশাপাশি ছাড়পোকা নিধনের কাজও অব্যাহত রয়েছে। মেয়েদের আরও দুটি হলের রিডিংরুমে এসি স্থাপনের কাজও চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল প্রশাসন এখনো ডাকসুর দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় অনেক হল সংসদ কাজ শুরু করতে হিমশিম খাচ্ছে। বহিরাগত ও মাদক নিয়ন্ত্রণে ডাকসু দৃঢ় অবস্থান নিয়েছে এবং এ বিষয়ে আমরা কোনো ছাড় দেব না।

ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ বলেন, প্রতিটি হলে শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক চিকিৎসা বিষয়ে দক্ষতা তৈরি করাই আমাদের লক্ষ্য। আজকের রোকেয়া হলের শিক্ষার্থীদের অংশগ্রহণ ও আগ্রহ সত্যিই অনুপ্রেরণামূলক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X