কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৯:১১ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

মনোনয়নপ্রত্যাশীদের প্রতি তারেক রহমানের কড়া বার্তা

মনোনয়নপ্রত্যাশীদের প্রতি তারেক রহমানের কড়া বার্তা
গ্রাফিক্স : কালবেলা

বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতাদের প্রতি কঠোর বার্তা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় ডিপ্লোমেটিক এলাকায় অবস্থিত হওয়ায় সাক্ষাৎপ্রার্থীদের অনুসারীসহ সেখানে না আসার নির্দেশনা দিয়েছেন তিনি।

রোববার (২৬ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পাঁচ সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাথে বৈঠকে এ নির্দেশনা দেন তারেক রহমান।

বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এ দিন রংপুর, ফরিদপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাথে বৈঠক করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থিতা চূড়ান্তে ৫টি জরিপ ও সাংগঠনিক সম্পাদকদের প্রতিবেদনের পর দলের মনোনয়নপ্রত্যাশীদের সাথে সরাসরি বৈঠক শুরু করেছেন তিনি।

তারেক রহমানের সাথে এই সাক্ষাৎকার ঘিরে মনোনয়নপ্রত্যাশী নেতাদের অনেকে শোডাউন করে অনেক অনুসারীসহ গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান। এতে করে কার্যালয়ের সামনে ও আশপাশে নেতাকর্মীদের প্রচণ্ড ভিড় দেখা যায়।

সাক্ষাৎকার অনুষ্ঠানে মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে তারেক রহমান বলেন, আপনারা কেউ অনুসারীদের নিয়ে এখানে আসবেন না। এই এলাকা ডিপ্লোমেটিক জোন। তাই এখানে অহেতুক ভিড় করা যাবে না।

জানা গেছে, সোমবার (২৭ অক্টোবর) একই স্থানে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাথে বৈঠক করবেন তারেক রহমান। বিএনপি চলতি অক্টোবর মাসের মধ্যেই ২০০ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করে গ্রিন সিগন্যাল (সবুজ সংকেত) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X