কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৯ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে : মুরাদ

ধামরাইয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা। ছবি : কালবেলা
ধামরাইয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা। ছবি : কালবেলা

ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ; তাদের বক্তব্য-বিবৃতিতে এমনটাই মনে হয়েছে। কিন্তু ’৭১-এর পরাজিত শক্তি এবং ’২৪-এর পরাজিত শক্তি এই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার ধামরাইয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এই শোভাযাত্রায় বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মুরাদ বলেন, যতই যড়যন্ত্র হোক আগামী ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় যাবে। সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মজীবনের ওপর স্মৃতিচারণ করেন মুরাদ। তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। এই ৩১ দফায় কৃষক, শ্রমিক, নারীর উন্নয়ন, ছাত্র-সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের উন্নয়ন ও অধিকারের কথা উল্লেখ করা আছে।

ঢাকা জেলা যুবদলের এই সভাপতি বলেন, আমরা ধামরাইবাসী সবাই এক। আগামী সংসদ নির্বাচনে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচন করে জনগণের বিপুল ভোটে তারেক রহমানের হাতকে শক্তিশালী করব ইনশাআল্লাহ।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা এম এ জলিল, আনছার আলী, আশিকুর রহমান খান মিলন, মহিলা নেত্রী সাবিনা ইয়াসমিন, যুবদল নেতা ইবাদুল হক জাহিদ, খুররম চৌধুরী টুটুল, ইশতিয়াক আহমেদ ফারুক প্রমুখ।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১০

আজকের নামাজের সময়সূচি

১১

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১২

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৩

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৪

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৫

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৬

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৭

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৮

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৯

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

২০
X