কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সুষ্ঠু নির্বাচনে ব্যর্থ হলে নানা অপশক্তি সামনে আসতে পারে : সিপিবি

সিপিবির কেন্দ্রীয় কমিটির সভায় উপস্থিত নেতৃবৃন্দ। ছবি : কালবেলা
সিপিবির কেন্দ্রীয় কমিটির সভায় উপস্থিত নেতৃবৃন্দ। ছবি : কালবেলা

সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে ব্যর্থ হলে নানা অপশক্তি সামনে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)।

শনিবার (৯ সেপ্টেম্বর) দলটির কেন্দ্রীয় কমিটির সভায় নেতৃবৃন্দ এই আশঙ্কার কথা প্রকাশ করেন।

বৈঠকে দলের নেতারা বলেন, অগণতান্ত্রিক ধারা আরও দীর্ঘায়িত হতে পারে। যা দুঃশাসনের মাত্রা আরও বৃদ্ধি করবে। এই পরিস্থিতি মোকাবেলায় নীতিনিষ্ঠ অবস্থানে থেকে পার্টিকে দৃঢ়তার সাথে দুঃশাসন হটানো ও ব্যবস্থা বদলের সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

সভায় আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া ও নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সংগ্রাম অগ্রসর করার আহ্বান জানানো হয়।

দু’দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভা পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় বিষয়ে বক্তব্য উত্থাপন করেন পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। বক্তব্য রাখেন, পার্টির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, এ. এন রাশেদা, কেন্দ্রীয় সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, লক্ষ্মী চক্রবর্তী, কাজী সাজ্জাদ জহির চন্দন, রফিকুজ্জামান লায়েক, অনিরুদ্ধ দাশ অঞ্জন, আবদুল্লাহ ক্বাফী রতন, আহসান হাবিব লাবলু, জলি তালুকদার, অধ্যাপক এম এম আকাশ, ডা. দিবালোক সিংহ, অ্যাড. মণ্টু ঘোষ, ডা. ফজলুর রহমান, অ্যাড. আনোয়ার হোসেন রেজা প্রমুখ।

সভায় আগামী ১৫ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ সফল করতে সর্বত্র উদ্যোগী ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়। সভায় বাম জোট, অন্যান্য বাম গণতান্ত্রিক দলের সাথে যুগপৎ আন্দোলন, বিভিন্ন শ্রেণিপেশার সংগঠনের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে সর্বোচ্চ উদ্যোগ অব্যাহত রাখা ও সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী শক্তির অপতৎপরতা সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান দলটির নেতারা।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর সারা দেশে পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ সাংগঠনিক সফর করবেন। এ সময় কর্মীসভা ও জনসভার আয়োজন করতে সব জেলাসমূহের প্রতি আহ্বান জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১০

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১১

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১২

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৩

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৪

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৭

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৮

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৯

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

২০
X