কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১২ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ
ডাকসু নির্বাচন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল সমর্থিত প্যানেল

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-পরবর্তী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কালবেলাকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়। ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ভোট নেওয়া হয়।

এর আগে ডাকসু নির্বাচন কমিশন জানায়, যদি বিকাল ৪টার মধ্যে কেউ এসে ভোটারদের লাইনে দাঁড়ায়, তাহলে যত দেরিই হোক, তাকে ভোটদানের সুযোগ দেওয়া হবে।

এ ছাড়া ডাকসু নির্বাচনে দু-একটা ছোটখাটো বিষয়ে অভিযোগ ও কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোটের পরিবেশ ভালো বলে মন্তব্য করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) নির্বাচন পর্যবেক্ষক টিম।

মঙ্গলবার দুপুরে পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) প্রতিনিধি দল।

এর আগে ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা অভিযোগ করে বলেছেন, কেন্দ্রের বাইরে কাকে ভোট দিতে হবে তাদের নাম লিখে একটা তালিকা ভোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই তালিকাটা শিবিরের প্রার্থীর। শুধু তাই নয়, শিবিরের স্বতন্ত্র নামে প্রার্থী তালিকাও তুলে দেওয়া হচ্ছে।

ভোটগ্রহণ শেষের প্রায় এক ঘণ্টা আগে নির্বাচন বর্জন করেছেন বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত প্রার্থী সহসভাপতি (ভিপি) পদে দাঁড়ানো তাহমিনা আক্তার।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

অভিযোগ করে তাহমিনা আক্তার বলেন, ‘আগে থেকে শিবির প্রার্থীর পক্ষে পূরণ করা ব্যালট দিয়ে এবং বিভিন্ন কৌশলে জালিয়াতি করে তাদের প্রার্থীকে জিতিয়ে দেওয়ার জন্য প্রহসনের ভোটগ্রহণ হচ্ছে। এসবের কারণে আমি তাহমিনা আক্তার (ব্যালট নং ১০) বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার পক্ষ থেকে ভিপি পদে প্রার্থিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম।’

তিনি আরও বলেন, ‘এ ভুয়া নির্বাচন বর্জন ও বয়কট করলাম। শিবিরের প্রতি পক্ষপাতদুষ্ট ভিসি ও নির্বাচন সংশ্লিষ্ট সবার ওপর অনাস্থা জ্ঞাপন করে তাদের পদত্যাগ দাবি করছি এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বেলা সাড়ে ৩টা পর্যন্ত গড়ে ৮০ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, অভিযুক্তকে গণপিটুনি

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহৃত, গ্রেপ্তার ৪

জালিয়াতির পুরোনো মামলায় হরিদাসের এক বছরের সাজা কার্যকর

দাবানলের ঝুঁকিতে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি

অবৈধ ইসরায়েলি বসতি থেকে আমদানি নিষিদ্ধ করবে নেদারল্যান্ডস

শাকিবের নতুন মিশন ‘নিঃস্ব’, ফিরছে ‘বরবাদ’ জুটি

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

খাসলত ভালো না হওয়ায় তাদের সঙ্গে এমনটা ঘটে: জুলকারনাইন সায়ের

সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ

১০

ইউক্রেনের হামলায় এক সপ্তাহে শিশুসহ ৭০ রুশ নাগরিক নিহত

১১

চোর সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন যুবকের

১২

প্রতি শনিবার এক ঘণ্টা পরিচ্ছন্নতায় দিন, বদলে যাবে চট্টগ্রাম: চসিক মেয়র

১৩

পলিথিনের ঝুপড়িতে প্রতিবন্ধী মা-মেয়ের মানবেতর জীবন

১৪

আইইউবিএটিতে নবীন নার্সিং শিক্ষার্থীদের পেশাগত শপথ গ্রহণ 

১৫

‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনালের বিচারকরা

১৬

স্পেনে ভূমিকম্প অনুভূত

১৭

চীনের ইউনানে ৫.০ মাত্রার ভূমিকম্প

১৮

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

১৯

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা

২০
X