নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, ছাত্রদল নেতা নিহত

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, ছাত্রদল নেতা নিহত

নাটোরের নলডাঙ্গা উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সোহেল রানা বাসুদেবপুর সাজীপাড়ার মো. সাহেব আলীর একমাত্র ছেলে। রানা নলডাঙ্গা উপজেলার ৫নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে আত্রাই-নাটোর রোডে মোটরসাইকেলে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয় সোহেল রানা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মেডিকেলে সে মারা যায়।

এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বলেন, বিএনপি একজন নিবেদিত কর্মী হারাল। আল্লাহ তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দিন। চলতি বছর সোহেল রানা নবাব সিরাজউদদৌলা সরকারি কলেজ থেকে রসায়ন বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তিনি এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১০

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১১

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১২

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৩

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৪

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৫

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১৬

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১৭

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

১৯

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

২০
X