কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তীকালীন সরকারও একই পথে হাঁটছে : ইসলামী আন্দোলন

নিয়মিত বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। ছবি : সংগৃহীত
নিয়মিত বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ বলেছেন, অতীতের সরকার গণবিরোধী হওয়ার কারণে স্কুলগুলোতে ধর্মীয় ও কোরআন শিক্ষক নিয়োগ দেওয়ার দাবিকে উপেক্ষা করেছে। বর্তমান সরকারও একই পথে হাঁটছে বলে অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মানুষের জীবনে ধর্ম একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সংস্কৃতি, মনোভাব, চরিত্র ও দৃষ্টিভঙ্গি নির্মাণে ধর্মই প্রধান ভূমিকা পালন করে। বাংলাদেশের সকল মানুষ ধর্মপ্রাণ। ধর্মকে কেন্দ্র করেই এখানে হাসি-কান্না, আন্দোলন ও সংগ্রামের ইতিহাস আবর্তিত হয়েছে। ফলে শিক্ষার্থীদের ধর্ম সম্পর্কে প্রকৃত ও যথাযথ শিক্ষা দেওয়া অপরিহার্য। সেজন্য স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক ও কোরআন শিক্ষক নিয়োগ দেওয়া সাধারণ যুক্তিবোধের দাবি। অতীতের সরকার গণবিরোধী হওয়ার কারণে যৌক্তিক এই দাবিকে উপেক্ষা করেছে। বর্তমান সরকারও একই পথে হাঁটছে। বাংলাদেশের মনস্তত্ত্বে ধর্মের প্রভাবকে অস্বীকার করার এই প্রবণতা দেশকে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। তাই সরকারের প্রতি আহ্বান থাকবে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভাষা, গণিত ও মৌলিক বিজ্ঞান শিক্ষার প্রতি জোর দিন এবং ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে বাচ্চাদের শুরু থেকেই ধর্ম সম্পর্কে সঠিক শিক্ষার ব্যবস্থা করুন।

ইউনুস আহমাদ বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থার গুণগত মান নিয়ে প্রশ্ন আছে। শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত মানে ভাষাগত দক্ষতা অর্জনে ব্যর্থ হচ্ছে। বারো বছর পড়াশোনা করার পরেও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি পরীক্ষায় ভাষার মৌলিক বিষয়াবলিতে পাসমার্ক পাচ্ছে না। গণিত ও মৌলিক বিজ্ঞান শিক্ষায় বিশ্বমানে দূরের কথা সাধারণ মানও অর্জন করতে পারছে না। এমন বাস্তবতায় দেশের স্কুলগুলোতে ভাষা, গণিত ও মৌলিক বিজ্ঞানের ওপরে জোড় দেওয়ার বদলে সঙ্গীত নিয়ে সরকারের ব্যতিব্যস্ত হওয়ার কারণ আমাদের কাছে বোধগম্য নয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কেন্দ্রীয় নেতা শাহ ইফতেখার তারিক, লোকমান হোসেন জাফরী, হারুন অর রশীদ, মাওলানা নুরুল করীম আকরাম, মাওলানা এবিএম জাকারিয়া, মুফতি কেফায়েতুল্লাহ কাশফী, আব্দুর রহমান, প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মাওলানা মুহাম্মদ মকবুল হোসাইন, মুফতি দেলাওয়ার হোসেন সাকী, মুফতি মোস্তফা কামাল, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, অধ্যাপক নাছির উদ্দিন খাঁন, মুফতি রেজাউল করীম আববার, মাওলানা শামসুদ্দোহা আশরাফী, সদস্য ডা. শহিদুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

পাকিস্তানের সিরিজ জয়

১০

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১১

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

১২

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

১৩

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১৪

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১৫

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১৬

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৭

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১৮

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

১৯

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

২০
X