কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ১০:৩৫ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৩, ০৮:৩৬ এএম
অনলাইন সংস্করণ

উন্নত চিকিৎসার জন্য ফের খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি 

শনিবার গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. এজেডএম জাহিদ হোসেনসহ অন্যরা। ছবি : কালবেলা
শনিবার গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. এজেডএম জাহিদ হোসেনসহ অন্যরা। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবি জানানো হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন মেডিকেল বোর্ডের চিকিৎসকদের বরাত দিয়ে এমন দাবি জানিয়েছেন।

শনিবার (১৭ জুন) রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।

এজেডএম জাহিদ হোসেন বলেন, এবার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বারবার অনুরোধ করেছেন এবং তারা লিখিতভাবে বলেছেন, ম্যাডামের ক্রনিক লিভার ডিজিজের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যত দ্রুত সম্ভব নিয়ে যাওয়ার জন্য। বিশেষ করে খালেদা জিয়ার টিপস-এর সুবিধা সম্বলিত অ্যাডভান্স সেন্টারে অর্থাৎ লিভারের চিকিৎসা হয় এমন সুবিধা সম্বলিত আধুনিক চিকিৎসা সেন্টারে নেওয়ার সুপারিশ করেছেন।

পাঁচ দিন বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে এর আগে আজ রাত ৭টা ৫০ মিনিটে গুলশানের বাসা ‘ফিরোজায়’ ফেরেন খালেদা জিয়া। এখন ফিরোজায় থেকে বেগম জিয়ার চিকিৎসা চলবে।

সাংবাদিকদের ডা. জাহিদ আরও বলেন, আজও (শনিবার) সকাল বেলা কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তাতে দেখা যায়, ১৩ জুন থেকে যে সমস্যা ছিল তা কিছুটা কমেছে। অপেক্ষাকৃত কিছুটা সুস্থবোধ করেছেন। সে কারণেই ওনাকে বাসায় রেখে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে আগের মতো যে চিকিৎসা চলছিল তা অব্যাহত রাখা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X