কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০১ এএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৯ এএম
অনলাইন সংস্করণ

ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে : আমান

কেরানীগঞ্জে স্কুলের ভবন নির্মাণকাজ উদ্বোধন শেষে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। ছবি : কালবেলা
কেরানীগঞ্জে স্কুলের ভবন নির্মাণকাজ উদ্বোধন শেষে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে বিজয়ী হতে হলে এখন থেকেই ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে। ভোটের দিন সামনে চলে এসেছে। জনগণের ঘরে গিয়ে খালেদা জিয়ার সালাম পৌঁছে দিন, তারেক জিয়ার সালাম পৌঁছে দিন। মানুষকে ভালোবাসুন, মানুষের জন্য রাজনীতি করুন। তাহলেই আমরা বিজয়ী হবো।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের ঘাটারচর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আমান উল্লাহ আমান বলেন, যেমনভাবে আপনারা আমার পাশে ছিলেন, তেমনি ব্যারিস্টার অমির পাশেও থাকবেন। অমিকে বিপুল ভোটে জয়ী করে কেরানীগঞ্জের মানুষের সেবা করার সুযোগ দিন।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ কেরানীগঞ্জে কোনো উন্নয়ন করেনি। বিএনপির সময়েই এখানে রাস্তা, ঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল-কলেজ, মাদ্রাসা ও মন্দির নির্মাণ হয়েছে। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, কেরানীগঞ্জকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে হলে বিএনপিকে আবার ক্ষমতায় আনতে হবে।

নতুন প্রজন্মের ভোটারদের প্রতি দৃষ্টি রেখে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, যারা নতুন ভোটার, তারা আমাদের অতীত জানে না। তাদের কাছে বিএনপির উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে হবে। তরুণ প্রজন্মকে আমাদের ভালোবাসা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে বিএনপির পাশে দাঁড় করাতে হবে।

ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নির্বাচন মানে শুধু রাজনীতি নয়, এটি মানুষের ভাগ্য পরিবর্তনের সংগ্রাম। তাই ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। ঐক্যবদ্ধ বিএনপিই বিজয়ের পথে এগিয়ে যাবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মুক্তির সনদ হিসেবে ৩১ দফার কর্মসূচি দিয়েছেন। এটি শিক্ষার্থী, নারী ও সাধারণ মানুষের জন্য কল্যাণকর একটি পরিকল্পনা।

অমি বলেন, কেরানীগঞ্জকে আমরা এমনভাবে গড়ে তুলব যেন এখানকার মানুষকে আর রাজধানীতে ছুটতে না হয়; বরং রাজধানীবাসী কেরানীগঞ্জে ছুটে আসবে তাদের চাহিদা পূরণের জন্য। আমার পিতার অসমাপ্ত কাজ শেষ করতে আমি আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই।

কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোস্তাফিজুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য দেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামিম হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, সহসভাপতি নাজিম উদ্দিন, কোষাধ্যক্ষ হাজী তারেক ইমাম বাবুল, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. মাসুদ রানা, মডেল থানা যুবদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম রুবেল, ছাত্রদলের আহ্বায়ক হাজী সাইফুল ইসলাম, তারানগর ইউনিয়ন বিএনপি সভাপতি আশ্রাফ উদ্দিন ফারুকী, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান-১ মো. মামুন অর রশিদ, শাক্তা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক চেয়ারম্যান মিজানুল হক মিজান, ভাকুর্তা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. নুরুল মমিন, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, মডেল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম সাঈদ, মডেল থানা জাসাসের আহ্বায়ক শাফায়াত হোসেন প্রমুখ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ, শীর্ষ পাঁচে কারা

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন, সবশেষ তথ্য জানালেন শাহ আরেফীন

১০

বাসে চবি শিক্ষার্থীর ‘শরীরে স্পর্শ’, অভিযুক্ত পুলিশে সোপর্দ

১১

এমপি নজরুলের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

১২

শাকিরার পোশাক, মেসির জার্সিসহ নিলামে বিশ্বকাপের অমূল্য কিছু জিনিস

১৩

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

১৪

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

১৫

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

১৬

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

১৭

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

১৮

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

১৯

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

২০
X