মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

নেইমারের ফিটনেস নিয়ে আনচেলত্তির দাবি নাকচ করল সান্তোস

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

ব্রাজিল দলে ফেরার স্বপ্ন নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন নেইমার। তবে জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি সাম্প্রতিক স্কোয়াড ঘোষণায় তাকে রাখেননি। ইতালিয়ান কোচের দাবি—আবারো চোট পেয়েছেন নেইমার। কিন্তু নেইমারের ক্লাব সান্তোস এ দাবি সরাসরি অস্বীকার করেছে।

সান্তোসের টিম ডাক্তার রদ্রিগো জোগাইব জানালেন, নেইমার শারীরিকভাবে দুর্দান্ত অবস্থায় আছেন। ভাস্কোর বিপক্ষে ম্যাচে অ্যাডাক্টরে সামান্য ফোলাভাব দেখা দিয়েছিল, তবে কয়েক দিনের চিকিৎসাতেই সমস্যার সমাধান হয়। তিনি বললেন, ‘আমরা সিবিএফকে জানিয়েছিলাম এই ছোট সমস্যার কথা। তবে জানিয়ে দিই, এটি তার খেলার সক্ষমতায় কোনো প্রভাব ফেলবে না। সেটিই হয়েছে, ফ্লুমিনেন্সের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেছে নেইমার। বর্তমানে সে দারুণ ফিট।’

আনচেলত্তির মন্তব্যের সঙ্গে এভাবে পুরোপুরি দ্বন্দ্ব তৈরি হলো। যেখানে কোচ বলছেন, নেইমারের চোটের কারণে তাকে নেওয়া হয়নি, সেখানে সান্তোস দাবি করছে—স্টার ফরোয়ার্ড তার সেরা ফর্মে ফিরছেন।

পিএসজি ও বার্সেলোনার সাবেক এই তারকার ক্যারিয়ার জুড়ে সবচেয়ে বড় সমালোচনা ছিল তার ইনজুরি প্রবণতা। কিন্তু সান্তোসে ফেরার পর তিনি টানা আট ম্যাচে পূর্ণ ৯০ মিনিট খেলেছেন, যা সাম্প্রতিক বছরগুলোতে খুব কমই দেখা গেছে।

জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমার শেষবার ব্রাজিলের জার্সি গায়ে চাপান ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে। সেই ম্যাচেই হাঁটুর মারাত্মক ইনজুরিতে এক বছরের জন্য ছিটকে পড়েন। এখন পুরোপুরি সেরে উঠে বিশ্বকাপকে সামনে রেখে আবারো জাতীয় দলের মূল ভরসা হতে চান তিনি।

সামনের রোববার ব্রাজিলের সিরি আ লিগে অ্যাটলেটিকো মিনেইরোর বিপক্ষে মাঠে নামবে সান্তোস। এ ম্যাচেই প্রথমবার কৃত্রিম টার্ফে খেলবেন নেইমার, যা তার পুনরাগমনের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হয়ে উঠতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X