ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

চার দফা দাবিতে সড়কে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা

ময়মনসিংহে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন। ছবি : কালবেলা
ময়মনসিংহে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন। ছবি : কালবেলা

সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবিতে সড়কে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে নগরীর টাউনহল মোড়ে মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের সামনে এ কর্মসূচি হয়। পরে তারা ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন।

এ সময় বক্তারা বলেন, দেশের ৩৩০টি সরকারি কলেজে কয়েক হাজার তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী ৩০ বছরের অধিক সময় বেসরকারিভাবে চাকরি করছেন। এর মধ্যে ২০১৩ এবং ২০২৩ সালে ৫ হাজার ৯০০ জনকে সরকার সার্কুলার দিয়ে বাইরের থেকে নিয়োগ দিয়েছে। বিভিন্ন কলেজ জাতীয়করণ সরকারীকরণ করা হলেও এখন পর্যন্ত এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এখন পরিবার-পরিজন নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করতে হচ্ছে।

তারা আরও বলেন, তাই দ্রুত চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। অন্যথায় তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এহসানুল কবীর, সদস্য সচিব ফরিদুল ইসলাম, রুহুল আমিন সরদার, বিভাগীয় সভাপতি আরজু শেখ, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সুমনসহ বিভাগ ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১০

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১১

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১২

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৩

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৪

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৫

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৬

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

১৭

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

১৮

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১৯

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

২০
X