রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন দেশবাসী মানবে না : বিপিপি

অনুষ্ঠানে বক্তব্য দেন বিপিপির চেয়ারম্যান মো. বাবুল সরদার চাখারী। ছবি: সংগৃহীত
অনুষ্ঠানে বক্তব্য দেন বিপিপির চেয়ারম্যান মো. বাবুল সরদার চাখারী। ছবি: সংগৃহীত

নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচন দেশবাসী মেনে নেবে না বলে জানিয়েছেন যুগপৎ আন্দোলনের শরিক বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান মো. বাবুল সরদার চাখারী।

তিনি বলেছেন, দলীয় সরকারের অধীনে এবার কোনো প্রহসনের নির্বাচন জনগণ আর মেনে নেবে না।

শনিবার (১৯ জুন) সুনামগঞ্জে বাংলাদেশ পিপলস পার্টির জেলা কার্যালয় উদ্বোধনকালে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন চাখারী। তিনি অবিলম্বে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান।

বিপিপির মহাসচিব মো. আব্দুল কাদের বলেন, আমেরিকার ভিসানীতি বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত লজ্জার। এজন্য সরকারের কূটনৈতিক ব্যর্থতাকে দায়ী করেন তিনি। সদ্য অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থীর গায়ে হাত তোলাকে ‘গণতন্ত্রের জন্য অশনিসংকেত’ হিসেবে আখ্যায়িত করেন বিপিপির এই মহাসচিব।

বিপিপির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলটির কো-চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী, প্রেসিডিয়াম সদস্য মো. কামাল আহমেদ, আলমগীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১০

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১১

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১২

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৩

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৪

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৫

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৬

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৭

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৮

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

২০
X