কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৩ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগ দিলেন ২৫ সাবেক সামরিক কর্মকর্তা

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ‘বিএনপিতে যোগদান’ অনুষ্ঠানে নেতৃবৃন্দ। ছবি : ভিডিও থেকে
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ‘বিএনপিতে যোগদান’ অনুষ্ঠানে নেতৃবৃন্দ। ছবি : ভিডিও থেকে

বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী ও বিমান বাহিনীর ২৫ জন সাবেক কর্মকর্তা। রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করে নেওয়া হয়।

তাদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় লন্ডন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপিতে যোগ দেয়া কর্মকর্তাদের মধ্যে সেনাবাহিনীর ১৯ জন ও নৌবাহিনীর দুজন এবং বিমানবাহিনীর ৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন।

সেনাবাহিনী থেকে যেসব কর্মকর্তা যোগ দিয়েছেন-

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুর কমান্ডো-৪, কর্নেল (অব.) আব্দুল হক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আইয়ুব, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) নওয়াজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুস্তাফিজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাঈদ আলম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) রাশেদ, মেজর (অব.) আজিজ রানা, মেজর (অব.) কোরবান আলী, মেজর (অব.) বজাকিউল, মেজর (অব.) আফাজ, মেজর (অব.) মোরতাজা, মেজর (অব.) ছাব্বির, মেজর (অব.) তানভীর, মেজর (অব.) আল আমিন, মেজর (অব.) মনিরুজ্জামান, ক্যাপ্টেন (অব.) খান শোয়েব আমানউল্লাহ ও লেফটেন্যান্ট ইমরান।

নৌ বাহিনী থেকে যারা যোগ দিয়েছেন-

রিয়ার এডমিরাল (অব.) মুস্তাফিজুর রহমান ও কমোডর (অব.) মোস্তফা সহিদ।

বিমান বাহিনী থেকে যারা যোগ দিয়েছেন-

এয়ার কমোডর (অব.) শফিক, এয়ার কমোডর (অব.) শাহ শাহে আলম, স্কোয়াড্রন লিডার (অব.) আকতার হাফিজ খান ও স্কোয়াড্রন লিডার (অব.) শফিকুল ইসলাম।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, এয়ার ভাইস মার্শাল (অব.) ফখরুল আজম, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর, মেজর (অব.) নুর, ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) হারুনুর রশিদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১০

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১২

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৪

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৫

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৭

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৮

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৯

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

২০
X