কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় সাবেক ছাত্রনেতাদের নিন্দা ও প্রতিবাদ 

বাংলাদেশ ছাত্রলীগের লোগো। ছবি : কালবেলা
বাংলাদেশ ছাত্রলীগের লোগো। ছবি : কালবেলা

কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে রাজধানীর শাহবাগ থানায় তুলে নিয়ে বেদম পিটিয়ে আহত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক ছাত্রনেতারা। রোববার (১০ সেপ্টেম্বর) সাবেক ছাত্রলীগ নেতাদের পক্ষে এক ‍বিবৃতিতে জসিম ঊদ্দিন ভূইয়া এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে সাবেক ছাত্রলীগ নেতারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিজ্ঞানবিষয়ক সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে গতকাল রাতে শাহবাগ থানায় তুলে নেওয়া হয়। সেখানে পুলিশের রমনা বিভাগের এডিসি হারুন অর রশিদের নেতৃত্বে অমানবিক ও নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয়েছে। আমরা ছাত্রলীগের সাবেক নেতারা পুলিশের এই পৈশাচিক কর্মকাণ্ডের প্রতি তীব্র নিন্দা জানাই।

সাবেক ছাত্রলীগ নেতারা আরও বলেন, বাংলাদেশ পুলিশের মমো মহান পেশাকে যারা কলুষিত করতে চায়, অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে কাউকে বদলি বা প্রত্যাহার নয়, উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। তা ছাড়া তদন্ত কমিটির নামে কোনো গড়িমসি চলবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, এ ঘটনার সাথে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে, রাজপথে নেমে এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে, কঠোর আন্দোলন গড়ে তুলব আমরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১০

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১২

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৩

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৪

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১৫

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৭

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৮

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৯

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

২০
X