কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

নতুন সংবিধানের জন্য গণপরিষদের নির্বাচনের দাবিতে এনসিপি নেতা শিশিরের বিক্ষোভ

কুমিল্লার নাঙ্গলকোট বাজারে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি। ছবি : কালবেলা
কুমিল্লার নাঙ্গলকোট বাজারে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি। ছবি : কালবেলা

চব্বিশের ৫ আগস্টের পরে নাঙ্গলকোটে আগের তুলনায় চাঁদাবাজি বেড়েছে। আমরা বাংলাদেশে শুধু রাজনীতি করতে আসিনি; চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও টেন্ডারবাজদের কবর রচনা করতে এসেছি। নাঙ্গলকোটে চাঁদাবাজদের কবর রচনা করাই হবে এনসিপির রাজনীতি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট বাজারের জাকের টাওয়ারে এনসিপির উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ও কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী জয়নাল আবেদীন শিশির।

তিনি বলেন, সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান হওয়া আমাদের লক্ষ্য নয়। আমরা চাই চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। আমাদের একটি নতুন সংবিধান লাগবে। মুজিববাদী সংবিধান চলবে না। যেই সংবিধান দিয়ে ভোট ছাড়া শেখ হাসিনা জোর করে ১৭ বছর ক্ষমতায় ছিলেন সেই সংবিধান চাই না। যারা এই সংবিধানের পক্ষে কথা বলবেন, মুজিববাদীর পক্ষে কথা বলবেন, মুদিবাদের পক্ষে কথা বলবেন, তাদের সঙ্গে নতুন সংবিধানের জন্য রক্ত দিয়ে যুদ্ধ হবে।

এনসিপির নাঙ্গলকোট উপজেলার প্রধান সমন্বয়কারী আল আমিন ভুঁইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাফসা জাহান, কুমিল্লা জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী রাশেদুল ইসলাম, ঢাকা মহানগর নেতা শরীফ ওবায়দুল্লাহ ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নেতা আহমেদ ইসহাক।

নাঙ্গলকোট উপজেলা এনসিপির সদস্য মীর মাহাদির সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন এনসিপি নেতা আরিফুল ইসলাম, ডা. ফয়সাল হোসেন, আল আমিন ইভান, ইঞ্জিনিয়ার সাবের হোসেন, শরীফ হোসেন, সাদ্দাম হোসেন ও হোসেন প্রমুখ।

মতবিনিময় সভা শেষে এনসিপির নেতাকর্মীরা চাঁদাবাজি বন্ধের দাবিতে নাঙ্গলকোট বাজারে বিক্ষোভ মিছিল করে।

কালবেলা/এমএ/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X