কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৪ এএম
অনলাইন সংস্করণ

জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না: টুকু

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

জনগণ আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, বাংলাদেশের মানুষ একটি জিনিসই চায় সেটা হচ্ছে- এই সরকারের পতন । কারণ, এই সরকারের দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনে মানুষ অতিষ্ঠ।

সোমবার (১১ সেপ্টেম্বর) বগুড়ায় তারুণ্যের রোডমার্চ উপলক্ষে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল আয়োজিত এক প্রস্তুতি সভায় টুকু এসব কথা বলেন।

যুবদল সভাপতি বলেন, ‘ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করতে একদফার আন্দোলন চলছে। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে।’

তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ ধারার রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা রাজপথে আছি এবং থাকবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। তাই আসুন আমরা এই দেশ ও জাতিকে রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি। এ ক্ষেত্রে তরুণদেরকে এগিয়ে আসতে হবে এই দেশ ও জাতিকে রক্ষা করতে।

সভায় বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি মাহফুজুর রহমান রিটন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, রুহুল আমিন আকিল, সহ-সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, সহ-প্রচার সম্পাদক আশরাফুল আলম ফকির লিংকন, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কে এম এস মুসাব্বির সাফিসহ রাজশাহী বিভাগের যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১০

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১১

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১২

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৩

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৪

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৫

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৬

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৭

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৮

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৯

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

২০
X