কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৫ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি আর কখনোই মাথা উচু করে দাঁড়াতে পারবে না : সবুর

কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা আওয়ামী লীগের আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে বক্তব্য রাখছেন দলের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর। ছবি : কালবেলা
কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা আওয়ামী লীগের আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে বক্তব্য রাখছেন দলের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর। ছবি : কালবেলা

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর বলেছেন, বিএনপি আর কখনোই মাথা উঁচু করে দাড়াতে পারবে না। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী নির্বাচনে জনগণ আবারও আওয়ামী লীগকে বিজয়ী করবে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) কুমিল্লার দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

সারা দেশের উন্নয়নের জোয়ারে ভাসছে উল্লেখ করে আওয়ামী লীগ নেতা বলেন, বঙ্গবন্ধু কন্যা সারা দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন করছেন। সেই সুফল সারা দেশের মানুষ পেতে শুরু করেছে। শেখ হাসিনার এই অগ্রযাত্রাকে থামাতে নানা ষড়যন্ত্র চলছে। কিন্তু সকল ষড়যন্ত্রের বাধা পেরিয়ে শেখ হাসিনা এখন বিশ্বনেতাদের উদাহরণ হয়েছেন। সকল ষড়যন্ত্র এড়িয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে বিপুল ভোটে নির্বাচিত হবে।

দাউদকান্দি-তিতাস উপজেলাকে সারা বাংলাদেশের মধ্যে মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করা হবে। এই এলাকা সন্ত্রাস, দুর্নীতি, মাদক, চাঁদাবাজমুক্ত করে গড়ে তুলে শতভাগ শিক্ষাবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলা হবে বলেও অঙ্গীকার করেন সবুর।

দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম কেরামত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান জয় ও বশির আলম মিয়াজি, মহিলা সম্পাদক পারুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান মুক্তা, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাজালাল, জেলা পরিষদের প্যানেল মেয়র জাহাঙ্গীর আলম পলাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহজান খন্দকার, জেলা ছাত্রলীগের সহসভাপতি রাজু ফরিক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব মিজানুর

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১০

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১২

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৩

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৪

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৫

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৬

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৭

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৮

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৯

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

২০
X