জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৩:৪৫ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পেছাতে পারে : সারজিস

জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির সমন্বয় সভায় সারজিস আলমসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা
জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির সমন্বয় সভায় সারজিস আলমসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান না হলে আগামী জাতীয় নির্বাচন পেছাতে পারে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি যে কোনো এলায়েন্সে যেতে পারে। তবে সেটা এনসিপি নামে নিজের প্রতীকে নির্বাচন করবে। আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে।

আগামী জাতীয় নির্বাচন ঘোষিত সময়ে হবে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তার দোসররা যারা সরাসরি গণহত্যার সঙ্গে জড়িত তাদের বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পিছিয়ে যেতে পারে।

এনসিপির এ নেতা বলেন, আন্তর্জাতিক আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাদের জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে মামলার রায় হতে পারে। সরকার জুলাই সনদও বাস্তবায়ন করবে।

এনসিপিকে শাপলা প্রতীকই কেন পেতে হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সারজিস বলেন, প্রত্যেক রাজনৈতিক দলই প্রতীক পছন্দ করে নিয়েছে, আমাদের পছন্দ শাপলা। নির্বাচন কমিশন তাদের চাওয়া পূরণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

চট্টগ্রাম বন্দরের ৩টি টার্মিনাল সরকার বিদেশিদের কাছে লিজ দিচ্ছে, এতে এনসিপির অবস্থান কী জানতে চাইলে তিনি বলেন, দেশের স্বার্থে, রাজনৈতিক দলের নিয়ন্ত্রণমুক্ত করতে সরকার কোনো সিদ্ধান্ত নিলে এনসিপি তাতে দ্বিমত করবে না। দেশের স্বার্থ ক্ষুণ্ন হলে যে কোনো সিদ্ধান্তে এনসিপি দ্বিমত করবে।

জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ও জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা সমন্বয় সভায় এনসিপি নেতা মশিউর আমিনসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১০

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১১

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

১২

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

১৩

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

১৪

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

১৫

চলন্ত মাইক্রোবাসে আগুন

১৬

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

১৭

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১৮

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১৯

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

২০
X