কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দাবিতে ঢাকার ডিসিকে জামায়াতসহ ৭ দলের স্মারকলিপি

ঢাকার ডিসিকে জামায়াতসহ ৭ দলের স্মারকলিপি প্রদান। ছবি : কালবেলা
ঢাকার ডিসিকে জামায়াতসহ ৭ দলের স্মারকলিপি প্রদান। ছবি : কালবেলা

জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশে জামায়াত ইসলামীসহ ৭টি দল।

রোববার (১২ অক্টোবর) সকালে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের কাছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ আমির নূরুল ইসলাম বুলবুল নেতৃত্বে এই স্মারকলিপি জমা দেওয়া হয়।

এছাড়াও, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রীক পার্টি, খেলাফত মজলিস, জাগপা ও নেজামে ইসলাম পার্টিসহ ৬টি রাজনৈতিক দল তাদের আলাদা আলাদা প্রতিনিধির মাধ্যমে এসব স্মারকলিপি জমা দেন।

এসময় ঢাকা মহানগর জামায়াত ইসলামীর আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, কোন একটা দলকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র করলে ইসিকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। প্রধান নির্বাচন কমিশনারের রাজনৈতিক পরিচয় দেশবাসী জানেন। সুষ্ঠু নির্বাচন না দিতে পারলে দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা জানান তিনি। জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদের বাস্তবায়নে গণভোট আয়োজনের দাবি জানান দলটি।

জামায়াত নেতা বুলবুল আরও বলেন, আমরা জানি না কোন দলের আনুগত্যে, কোন প্রতিবেশী রাষ্ট্রের চাপে এই অন্তর্বর্তী সরকার নিজের পায়ে কুঠার মারতে যাচ্ছে। সংবিধান সংস্কার ও জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ওপর জোর দেন জামায়াতের এই নেতা।

এদিকে পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও এই আদেশের ওপর গণভোট আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা; স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

কালবেলা/এমএ/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X