বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৮:০০ এএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১০:৪৮ এএম
অনলাইন সংস্করণ

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পড়ল সমুদ্রপাড়ের রিসোর্টে, ভিডিও ভাইরাল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সমুদ্রপাড়ের একটি রিসোর্টের ওপর পড়েছে। এ ঘটনায় এক শিশুসহ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর। হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়ার মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন পর্যটকরা। সেই ভিডিও ভাইরাল হয়েছে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া শহর হান্টিংটন সৈকতে হেলিকপ্টার বিধ্বস্ত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় শনিবার (১১ অক্টোবর) এ ঘটনা ঘটে।

হান্টিংটন বিচের অগ্নিনির্বাপক কর্মীরা জানান, স্থানীয় সময় দুপুর ২টার কিছু পরে প্যাসিফিক কোস্ট হাইওয়ের কাছে বিচ বুলেভার্ড এবং টুইন ডলফিনস ড্রাইভের মাঝামাঝি একটি স্পটে পর্যটকরা আনন্দে মেতে ছিলেন। এ সময় রিসোর্টের পার্কিং লটের কাছে হেলিকপ্টারটি ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ পাইলট সেটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

শহরের কর্মকর্তারা সিবিএস নিউজকে জানিয়েছেন, হেলিকপ্টারে থাকা দুই ব্যক্তিকে ধ্বংসস্তূপ থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাস্তায় থাকা তিন পথচারীও আহত হয়েছেন। মোট পাঁচজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের কারও অবস্থা জানা যায়নি। স্বজনরা চিকিৎসার তত্ত্বাবধান করছেন।

পুলিশ বিকেল ৩টার দিকে হান্টিংটন স্ট্রিট এবং বিচ বুলেভার্ডের মধ্যে যাতায়াত বন্ধ করে দেয়। ওই সময়ই তারা দুর্ঘটনার তদন্ত শুরু করে। বন্ধ ঘোষণার পর কমপক্ষে কয়েক ঘণ্টা ধরে তারা এলাকাটি এড়িয়ে যেতে এবং বিকল্প রুট ব্যবহার করতে লোকেদের অনুরোধ করে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নাটকীয় সেই ভিডিওতে দেখা যাচ্ছে, হেলিকপ্টারটি বেশ কয়েকবার ঘুরছে এবং তারপর রিসোর্টের আঙিনায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বিকট শব্দে ভেঙে পড়ে। অন্যান্য ভিডিও ফুটেজে দেখা যায়, আকাশ থেকে পড়ার কিছুক্ষণ আগে হেলিকপ্টার থেকে একটি বস্তু পড়ছে। তবে সেটি কী, তা নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X