কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৬ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে জার্মান কূটনৈতিককে কী জানিয়েছে বিএনপি?

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জার্মান চার্জ ডি’ এফেয়ার্স (এ আই) ইয়ান-রল্ফ ইয়ানোভস্কি’র সঙ্গে বৈঠকে করেন দলটির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। ছবি : কালবেলা
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জার্মান চার্জ ডি’ এফেয়ার্স (এ আই) ইয়ান-রল্ফ ইয়ানোভস্কি’র সঙ্গে বৈঠকে করেন দলটির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। ছবি : কালবেলা

বাংলাদেশে নিযুক্ত জার্মান চার্জ ডি’ এফেয়ার্স (এ আই) ইয়ান-রল্ফ ইয়ানোভস্কি’র সঙ্গে বৈঠকে করেছে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।

আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

এতে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটি সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির আহ্বায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। জার্মান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা শেরনীল কবির।

বৈঠক শেষে গণমাধ্যমেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আলোচনায় আগমী জাতীয় নির্বাচন সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। নির্বাচনটা কিভাবে হতে যাচ্ছে এটা নিয়ে সবার যেরকম কনসার্ন, তারও সেরকম কনসার্ন। অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রের মতো তাদেরও অবস্থান একই রকম। এছাড়া তারা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে জিজ্ঞাসা করেছেন-জানতে চেয়েছেন কেমন আছে- এমন তথ্য জানান আমির খসরু।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তারাও অন্যান্য দেশের মতো বাংলাদেশে অবাধ-নিরপেক্ষ-গ্রহণযোগ্য-বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়। বাংলাদেশের নির্বাচন নিয়ে সবারই আগ্রহ রয়েছে।

নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা?-এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, আমরা তাদের বলেছি শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ নেই- কারণ শেখ হাসিনার অধীনের কোনো নির্বাচন জনগণের জন্য কিছু বয়ে আনবে না। আবার ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার প্রকল্প ছাড়া এ সরকারের অধীনে নির্বাচন আর কিছুই নয়।

তিনি বলেন, তারা বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক, অবাধ-নিরপেক্ষ-আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়, স্বাভাবিকভাবে তাদের এ কথায় আমরা মনে করি-এটা নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া সম্ভব নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১০

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১১

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১২

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১৩

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১৪

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৫

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৬

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৭

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৮

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৯

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

২০
X