রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

দাবি আদায়ে শিক্ষকদের সঙ্গে থাকবে গণঅধিকার পরিষদ : রাশেদ

বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। ছবি : কালবেলা

আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টা ৪৫ মিনিটে হাইকোর্টের সামনে শিক্ষকদের আন্দোলনে উপস্থিত হয়ে তিনি শিক্ষকদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে আহ্বান করেন।

এসময় রাশেদ খান বলেন, শিক্ষকরা দুর্নীতি করে না, অন্যায় করে না। কিন্তু আমলারা অনেকে দুর্নীতি করে। তারা গাড়ি পায়, বাসা পায়, শিক্ষকরা কি পায়? শিক্ষকদের বেতন-ভাড়া অবশ্যই বাড়াতে হবে। তাদের দাবি মূল বেতনের ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা, কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা। বর্তমানে জীবনযাপনের জন্য এটা কোনো অযৌক্তিক দাবি নয়। তারা দীর্ঘদিন আন্দোলন করছে; কিন্তু সরকার তাদের দাবি মানছে না।

তিনি বলেন, শিক্ষা উপদেষ্টা নিজেও একজন শিক্ষক, তিনি কেন শিক্ষকদের কষ্ট বুঝেন না? শিক্ষকরা এখানে স্লোগান দিচ্ছে, ‘সি আর আবরার, আর নাই দরকার’... এটা তো আমাদের জন্য লজ্জার, তার জন্য লজ্জার।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরও বলেন, শিক্ষকদের বলব, আপনারা আন্দোলন চালিয়ে যান। আপনাদের দাবি আদায়ে যদি সচিবালয়, যমুনা ঘেরাও করা লাগে, আপনাদের সঙ্গে আমরাও যাবো। আপনাদের দাবি আদায়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না। গণঅধিকার পরিষদ আপনাদের সঙ্গে আছে, আমরা আপনাদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X