বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

রাকিবের সঙ্গে ডিভোর্স প্রসঙ্গে নতুন তথ্য জানালেন মাহি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেড় বছর আগে চিত্রনায়িকা মাহিয়া মাহি জানিয়েছিলেন, রাজনীতিক ও ব্যবসায়ী স্বামী রাকিব সরকারের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। সেই ঘোষণার পর থেকে দুজনকে আর একসঙ্গে দেখা যায়নি। মাহি ব্যস্ত ছিলেন নিজের কাজ ও সংসার নিয়ে, আর রাকিব সরকার থেকেছেন আড়ালে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থানরত মাহি জানালেন নতুন খবর! অভিনেত্রীর ভাষায়, ‘তাদের আসলে ডিভোর্স হয়নি’।

২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহিয়া মাহি। জমকালো আয়োজনের সেই বিয়ে টিকেছিল পাঁচ বছর। এরপর ২০২১ সালে গাজীপুরের রাজনীতিক রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। কিন্তু দেড় বছর আগে গণমাধ্যমে মাহি জানান, রাকিবের সঙ্গে তার সম্পর্কের ইতি ঘটেছে।

সেই সময় মাহি বলেছিলেন, ‘আমরা দুজনই চেষ্টা করেছি। কিন্তু যখন দেখলাম চেষ্টায় ফল হচ্ছে না, তখন বন্ধুত্বটা রাখাটাই ভালো মনে হয়েছে। যেহেতু ও ফারিশের বাবা, তাই যোগাযোগ থাকে। ও খুব যত্নবান একজন মানুষ, ফারিশের বিষয়ে ওর কেয়ারিং মনোভাব প্রশংসনীয়।’

তখনও স্বামী রাকিবের প্রতি শ্রদ্ধা ও প্রশংসা প্রকাশ করেছিলেন মাহি। তার ভাষায়, ‘রাকিব মানুষটা অনেক ভালো, পরোপকারী। কিন্তু আমার প্যাটার্ন আর ওর প্যাটার্ন আলাদা, দ্যাটস ইট।’

তবে দেড় বছর পর এসে মাহির বক্তব্য পুরোপুরি বদলে গেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম। আসলে আমাদের ডিভোর্স হয়নি, নিয়মিত যোগাযোগ হচ্ছে।’

বর্তমানে মাহি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে রাকিব সরকারের অবস্থান সম্পর্কে কেউ নিশ্চিত নন। এই অবস্থায় হঠাৎ দুজনের একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই জানতে চান, তারা একসঙ্গে ফ্রেমবন্দি হলেন কীভাবে?

এ বিষয়ে মাহি বলেন, ‘ছবিটি আমরা ভারতে তুলেছিলাম, তখন প্রকাশ করা হয়নি। এখন উইকিপিডিয়ায় দেখা যাচ্ছে আমাদের ডিভোর্স হয়েছে, তাই ভুল বোঝাবুঝি দূর করতে ছবিটি পোস্ট করেছি। আমাদের পাসপোর্টেও লেখা আছে ‘ম্যারিড’, স্বামীর নাম রকিব সরকার। আমরা ভালো আছি।’

দেড় বছরের ব্যবধানে মাহিয়া মাহির ডিভোর্স নিয়ে দুটি ভিন্ন বক্তব্যে বিভ্রান্ত তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। ঢালিউড অঙ্গনের অনেকেই বলছেন, বিষয়টি স্পষ্ট নয়। কেউ কেউ ধারণা করছেন, মাহি যুক্তরাষ্ট্রে বিশেষ কোটায় নাগরিকত্বের আবেদন করেছেন, তাই হয়তো এমন কৌশল অবলম্বন করছেন তিনি।

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১০

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১১

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১২

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৩

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৪

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৫

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৬

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৭

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৮

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৯

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

২০
X