কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৮:১৯ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

নন-ক্যাডার পদে নিয়োগবিধি নিয়ে নতুন বার্তা সারজিসের

সংবাদ সম্মেলনে সারজিস আলম। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে সারজিস আলম। ছবি : সংগৃহীত

নন-ক্যাডার পদে নিয়োগ বিশেষ সংশোধন বিধিমালাসংশোধন নিয়ে নতুন বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি জানান, আগামী সপ্তাহের মধ্যেই এটি অনুমোদন পেয়ে যাবে বলে আমরা প্রত্যাশা করছি।

বুধবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ২০২৪-এর ছাত্র জনতার যে অভ্যুত্থানের শুরুটা হয়েছিল যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন দিয়ে। যেখানে সর্বপ্রথম রাজপথে নেমেছিল আমাদের চাকরিপ্রত্যাশী ভাইবোনেরা। সেই জায়গা থেকে আমাদের কাছে তাদের যৌক্তিক দাবিগুলো সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেগুলো নিয়ে সবসময় কথা বলে এসেছি। আজকেও আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মাঝে নন-ক্যাডার পদে নিয়োগ বিশেষ সংশোধন বিধিমালা ২০২৫ দ্রুত করতে অনুরোধ করেছি।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা কথা দিয়েছেন এটা তার টেবিলে আসার সাথে সাথেই আমরা প্রত্যাশা করছি আগামী সপ্তাহের মধ্যেই এটি অনুমোদন পেয়ে যাবে। পাশাপাশি আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পিএসসিতে ৪৩তম বিসিএস এর যে নন-ক্যাডার প্রার্থীদের জন্য অধিযাচিত পদসমূহে যে গুলো রয়েছে নন-ক্যাডারে, সেগুলোতে যেন দ্রুততম সময়ে তাদের সুপারিশের জন্য প্রস্তাব করা হয়।

এনসিপির এ নেতা বলেন, আমরা মনে করি, যোগ্য মানুষদের সাথে নৈতিকভাবে অন্যায় করা হয়। একজন মানুষ এবার শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, পরেরবার তিনি অন্য ক্যাডার প্রত্যাশায় যখন আবার পরীক্ষা দেন কিন্তু পুনরায় শিক্ষা ক্যাডার পান, তখন তিনি সিনিয়রিটির জন্য পূর্বের ক্যাডারেই থেকে যান। এতে ওই মানুষটির নতুন করে যে পদটি পেয়েছেন ওই পদটি খালি থাকে এবং তার পরেই যে যোগ্য মানুষটি ছিল তিনি ওই পদটা থেকে বঞ্চিত হন।

তিনি বলেন, এইরকম প্রত্যেকটা ক্যাডারেই দেখা যায়, আমরা মনে করি দ্রুততম সময়ের মধ্যে এবং আগামী সপ্তাহে এই সমস্যার সমাধান করা প্রয়োজন। আমরা সেই বিষয় নিয়ে কথা বলেছি এবং প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন তার কাছে এই ফাইল আসা মাত্রই তিনি এই বিষয়টিতে অনুমোদন তার জায়গা থেকে দিবেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X