কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৪:৫৯ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

একটি দল জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজছে : সালাহউদ্দিন আহমদ

সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

একটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজছে মন্তব্য করে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, তাদের কিছু দাবি-দাওয়া রয়েছে। দলটি বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে সনদ বাস্তনায়নের কথা বলেছে। কিন্তু সংবিধান অনুযায়ী সরকারপ্রধানের এটি জারির কোনো অধিকার নেই। এই এখতিয়ার কেবল রাষ্ট্রপতির রয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ইউট্যাব আয়োজিত '২৪ জুলাই গণ-অভ্যুত্থান : তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক এক আলোচনায় এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির করার প্রস্তাব দেওয়া আবেগতাড়িত। সরকার এখানে শুধু প্রজ্ঞাপন জারি করতে পারে। রাষ্ট্র আবেগের ওপর চলে না। তবু প্রস্তাবকে স্বাগত জানায় বিএনপি।

এ সময় জাতীয় স্বার্থের প্রশ্নে দলীয় স্বার্থ প্রাধান্য পাওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনের দিন গণভোট আয়োজন প্রসঙ্গে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, গণভোটের প্রস্তাব বিএনপিই দিয়েছে। নির্বাচনের দিন গণভোট আয়োজনের কথা বলা হয়েছে। এই প্রস্তাবে দুটি রাজনৈতিক দল ছাড়া সবাই একমত হয়েছে।

তর্কবিতর্ক থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের পরে তা বাস্তবায়নের জন্য জনগণের মতামত নেওয়া হবে। এর লক্ষ্যে জাতীয় নির্বাচনের একই দিনে জুলাই জাতীয় সনদের পক্ষে-বিপক্ষে ভোট গ্রহণ হবে। সাংবিধানিক আদেশ জারি করার এখতিয়ার সরকারের নেই।

জুলাই সনদ নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে বা ভবিষ্যতে আদালতে যাওয়া লাগতে পারে, এমন কোনো আদেশ জারি না করতে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান সালাহউদ্দিন আহমেদ।

জুলাই সনদ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, জনগণ রায় দিলে কাগুজে আদেশ হবে, প্রজ্ঞাপন খুব গুরুত্ব বহন করে না।

সালাহউদ্দিন আহমদ বলেন, অর্থনৈতিক উন্নতির পাশাপাশি আমাদের মানসিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। অন্যান্য সংস্কারের পাশাপাশি মানসিক সংস্কার দরকার। অন্যথায় সংস্কারকে বাস্তবে রূপ দেওয়া যাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১০

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১১

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১২

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৩

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

১৪

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১৫

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১৬

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১৭

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৮

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১৯

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

২০
X