কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৮:৩৬ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হলেন যিনি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সৌদি আরব শেখ সালেহ বিন ফাওজান আল ফাওজানকে নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিযুক্ত করেছে। রাষ্ট্র পরিচালিত সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ৯০ বছর বয়সী শেখ সালেহ বিন ফাওজান আল ফাওজান এই পদ গ্রহণ করেছেন। রাজা সালমান তার পুত্র ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছেন। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের।

সৌদি আরব বুধবার রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। শেখ সালেহ একজন বিশিষ্ট সৌদি। অতি-রক্ষণশীল পণ্ডিত হিসেবে তার খ্যাতি রয়েছে।

শেখ সালেহের জন্ম ১৯৩৫ সালের ২৮ সেপ্টেম্বর। সৌদি আরবের আল কাসিম প্রদেশে তার বেড়ে ওঠা। তার বাবার মৃত্যুর পর স্থানীয় একজন ইমামের কাছে কোরআন অধ্যয়ন করেন তিনি। নূর আলা আল দারব বা ‘পথ আলোকিত করুন’ রেডিও অনুষ্ঠান, তার লেখা একাধিক বই এবং গণমাধ্যমে বক্তব্যের জন্য তিনি সৌদিতে পরিচিত হয়ে ওঠেন। তার ফতোয়া বা ধর্মীয় আদেশ সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও শেয়ার করা হয়েছে।

শেখ সালেহ অতীতে তার কিছু বক্তব্যের জন্য পশ্চিমা গণমাধ্যমে সমালোচনার সম্মুখীন হয়েছেন। ২০১৭ সালে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে, সুন্নি মুসলমানদের শিয়াদের ভাই হিসেবে দেখা উচিত কিনা জানতে চাইলে শেখ সালেহ বলেন, ‘তারা শয়তানের ভাই।’

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X