বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তি প্রতীক্ষায় ‘মাস্তি ফোর’

মাস্তি ফোর I ছবি : সংগৃহীত
মাস্তি ফোর I ছবি : সংগৃহীত

প্রায় এক দশকের অপেক্ষার অবসান ঘটাতে ফিরছে হাসি-ঠাট্টায় ভরপুর বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘মাস্তি’। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় আসছে এই কমেডি সিরিজের চতুর্থ অধ্যায় ‘মাস্তি ফোর’। ঘোষণার সঙ্গে সঙ্গেই চারদিকে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস, নস্টালজিয়ায় ভাসছে দর্শকরা। পুরোনো চরিত্র, নতুন মজা, সব মিলিয়ে এবার যেন আরও এক দফা পাগলাটে মজার ঝড় উঠতে চলেছে বলিউডে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সিক্যুয়েলটিতে ফিরছে সিরিজের সেই তিন নতুন মুখ; রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় ও আফতাব শিবদাসানি। সম্প্রতি সিনেমাটির একটি পোস্টার সামাজিক মাধ্যমে শেয়ার করেন অভিনেতা রিতেশ দেশমুখ। নতুন সেই পোস্টারে বিবেক ওবেরয় ও আফতাব শিবদা সানিকেও দেখা যায়।

রিতেশ তার সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশিত সেই পোস্টারটির ক্যাপশনে লিখেছেন, 'উন্মাদনা যে আরও তীব্র হতে যাচ্ছে। ভারতের সবচেয়ে দুষ্টু ফ্র্যাঞ্চাইজি আপনার কাছে আসছে; শিগগিরই ট্রেইলারও বের হবে।’ জানা যায়, ছবিটি মুক্তি পাবে আগামী ২১ নভেম্বর।

উল্লেখ্য, ২০০৪ সালে ইন্দ্র কুমারের পরিচালনায় শুরু হওয়া মাস্তি সিরিজ বলিউডে কমেডি ঘরানার নতুন ধারা তৈরি করেছিল। এরপর আসে গ্র্যান্ড ‘মাস্তি’ (২০১৩) ও ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ (২০১৬), দুটি ছবিই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। প্রায় দশ বছর পর, সেই তিন নায়ককেই নিয়ে এবার ফিরছে ‘মাস্তি ফোর’।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X