স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৩:৩৮ এএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

১১৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন রাবাদা

কাগিসো রাবাদা। ছবি : সংগৃহীত
কাগিসো রাবাদা। ছবি : সংগৃহীত

রাওয়ালপিন্ডি টেস্টে ঘটল এক বিরল দৃশ্য—স্পিডস্টার কাগিসো রাবাদা শুধু বল নয়, ব্যাট হাতে লিখলেন নতুন ইতিহাস। দক্ষিণ আফ্রিকার এই পেসার নামলেন ১১ নম্বরে, আর সেখানেই করলেন এমন কীর্তি যা ১১৯ বছর ধরে কেউ ছুঁতে পারেনি। চারটি চার ও চারটি ছক্কায় সাজানো ৭১ রানের ইনিংস তাকে বানিয়েছে প্রোটিয়াদের ইতিহাসে সর্বোচ্চ রানের ১১ নম্বর ব্যাটার।

এই রেকর্ডের মালিকানা এতদিন ছিল আলবার্ট ভগলারের, যিনি ১৯০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ৬২ রান। রাবাদা সেই প্রায় দেড় শতাব্দী পুরোনো রেকর্ডকে ভেঙে দিলেন পাকিস্তানের মাটিতে, যেখানে টেস্টে ১১ নম্বর ব্যাটারের এমন ইনিংস সচরাচর দেখা যায় না।

রাবাদা যখন ক্রিজে নামেন, তখন দক্ষিণ আফ্রিকা ছিল বিপাকে। মিডল অর্ডার ধসের পর ৩৩৩ রানের পাকিস্তানি ইনিংসের সমতায় পৌঁছানোই তখন কঠিন মনে হচ্ছিল। কিন্তু সেঞ্চুরির পথে এগিয়ে যাওয়া সেনুরান মুথুসামির সঙ্গে রাবাদা গড়ে তোলেন ১১৭ বলে ৯৮ রানের অমূল্য জুটি। তাদের সেই পার্টনারশিপেই দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৭১ রানের লিড পেয়ে যায়।

রাবাদার ইনিংস ছিল পরিমিত ও বুদ্ধিদীপ্ত। তিনি রক্ষণে ছিলেন দৃঢ়, আবার সুযোগ পেলেই আঘাত হেনেছেন পাকিস্তানি বোলারদের ওপর। শেষ উইকেটের এই জুটিই গড়ে দেয় ম্যাচের মোড় ঘোরানোর ভিত্তি।

৭১ রানের ইনিংসটি শুধু দক্ষিণ আফ্রিকার ইতিহাসে নয়, টেস্ট ক্রিকেটের ইতিহাসেও অন্যতম সেরা। ১১ নম্বর ব্যাটার হিসেবে এটি টেস্টের পঞ্চম সর্বোচ্চ স্কোর—তার ওপরে রয়েছেন কেবল অ্যাশটন আগার (৯৮), টিনো বেস্ট (৯৫), জেমস অ্যান্ডারসন (৮১) ও জাহির খান (৭৫)।

আরেকটি কীর্তি গড়েছেন রাবাদা ও মুথুসামি—পাকিস্তানের মাটিতে ৭ম উইকেট পড়ে যাওয়ার পর কোনো দল কখনো ১৯৪ রান যোগ করতে পারেনি। দক্ষিণ আফ্রিকার এই ইনিংস এখন সেই রেকর্ডের অধিকারী।

দিনের শেষে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ৯৪/৪, লিড মাত্র ২৩। ম্যাচের এই অবস্থায় সিরিজ সমতায় রাখার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাই এখন এগিয়ে।

রাবাদা বল হাতে যতটা ভয়ংকর, রাওয়ালপিন্ডিতে প্রমাণ করলেন—প্রয়োজনে তিনিই হতে পারেন দলের ব্যাটিং ত্রাণকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১০

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১১

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১২

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১৩

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৪

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৫

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৬

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৭

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৮

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৯

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

২০
X