মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৭:৫২ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মানিকগঞ্জে মতবিনিময় সভা 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’ সফল করার লক্ষ্যে মানিকগঞ্জে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জেলার বেউথা কেন্দ্রীয় জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির সভাপতি মুফতি শাহ মুহাম্মদ সাঈদ নূর সাহেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি শামসুল আরেফিন খান সাদীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।

তিনি বলেন, হজরত মুহাম্মাদ (সা.) সর্বশেষ নবী ও রাসুল। তারপরে নতুন করে কেউ নবী-রাসুল হিসেবে আগমন করবেন না। এটা কোরআন-সুন্নাহ ও ইজমা-কিয়াসের সর্বসম্মত বক্তব্য। এটাই ইসলামের মৌলিক আকিদা ও বিশ্বাস। যারা এটা অস্বীকার করবে কিংবা সন্দেহ পোষণ করবে, নিঃসন্দেহে তারা কাফের। তাদের যারা কাফের বলবে না, তারাও কাফের।

প্রবীণ এই আলেম বলেন, তথাকথিত ‘আহমদীয়া মুসলিম জামাত’ নামধারী কাদিয়ানিরা নিজেদের মুসলিম দাবি করলেও উল্লিখিত বিশ্বাসটি অস্বীকার করে। তারা ভারতে জন্ম নেওয়া গোলাম আহমদ কাদিয়ানিকে নিজেদের নবী ও রাসুল হিসেবে বিশ্বাস করে। ফলশ্রুতিতে তারা ইসলামের মৌলিক আকিদা-বিশ্বাস থেকে বের হয়ে গেছে। অনতিবিলম্বে তাদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের সদস্য সচিব মাওলানা মহিউদ্দিন রব্বানী, খতমে নবুওয়ত আন্দোলন পরিষদের আহ্বায়ক মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল লতিফ ফারুকী, মাওলানা দ্বীন মোহাম্মদ পীর সাহেব জায়গীর প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১০

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১১

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১২

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৩

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৪

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৫

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৬

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৭

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৮

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৯

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

২০
X