কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

গোপন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর নিয়ে ইরানি জেনারেলের বার্তা

ইরানের ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত
ইরানের ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত

ইরানের প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলামরেজা জলালি বলেছেন, ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলো দেশটির প্যাসিভ ডিফেন্স মডেলের সাফল্যের প্রতীক এবং শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ ক্ষমতার বাস্তব প্রমাণ।

রোববার (২৬ অক্টোবর) তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে জেনারেল জলালি এ কথা বলেন।

তিনি বলেন, ইরানের সাবেক আইআরজিসি এয়ারোস্পেস ফোর্স প্রধান মেজর জেনারেল আমিরআলি হাজিজাদেহ ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলোর নকশা ও নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

জেনারেল জলালি এই প্রকল্পগুলো প্যাসিভ ডিফেন্সের নীতি ও মানদণ্ড অনুসারে নির্মিত হয়েছে, যা ইরানকে শত্রুপক্ষ— বিশেষত ইসরায়েলি শাসনব্যবস্থার বিরুদ্ধে ১২ দিনের আরোপিত যুদ্ধের (সেক্রেড ডিফেন্স) সময় সামরিক সক্ষমতা প্রদর্শনে সহায়তা করেছে।

তিনি বলেন, ১২ দিনের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ ইরানের জন্য উল্লেখযোগ্য সাফল্য এনেছে। তবে একই সঙ্গে এটি কিছু দুর্বলতাও উন্মোচন করেছে।

তিনি আরও বলেন, প্যাসিভ ডিফেন্সের দৃষ্টিকোণ থেকে এই দুর্বলতাগুলো বিশেষ করে দেশের অবকাঠামোগত খাতে দ্রুত সমাধান করা জরুরি।

ইরানের প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান জানান, সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এবং সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের সংস্থা দেশের প্রস্তুতি বাড়াতে ও মহড়া পরিচালনায় একাধিক কর্মসূচি হাতে নিয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১০

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১১

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১২

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৪

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৫

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৬

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৭

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৯

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

২০
X