শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় পার্টির মতো পোষা রাজনৈতিক দল হতে এনসিপি আসেনি : সারজিস

নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে বক্তব্য রাখছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। ছবি : কালবেলা
নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে বক্তব্য রাখছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বংলাদেশের রাজনীতিতে ৪৬ নম্বর রাজনৈতিক দল হতে আসেনি। আমরা হয় জনগণের প্রতিনিধিত্ব করে সরকারি দল নয়তো শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকব। জাতীয় পার্টির মতো পোষা রাজনৈতিক দল হতে আমরা আসিনি।

রোববার (২৬ অক্টোবর) রাতে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম আরও বলেন, ২৪-এর অভ্যুত্থান পরবর্তী আমাদের যে আকাঙ্ক্ষাগুলো ছিল সেগুলো আমাদের প্রত্যাশা অনুযায়ী বাস্তবায়ন হয়নি। এক বছরে যতটুকু হওয়ার কথা ছিল ততটুকুও হয়নি। তবে আমাদের শিক্ষা দিয়েছে ৫৪ বছরের ক্ষত এক বছরে সারিয়ে তোলা সম্ভব নয়। কারণ এটা শুধু ব্যক্তি শেখ হাসিনা বা তার কিছু তোষামদদারিদের মধ্যে সীমাবদ্ধ নয়। এ ক্ষত সমাজের প্রতিটা সেক্টরে ছড়িয়ে পড়েছে। প্রত্যেকটা জায়গা থেকে পিছুটান আছে।

তিনি বলেন, সুযোগ পেলে সবাই ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করে। আমাদের ধীরে ধীরে একটা প্রক্রিয়া ও লড়াইয়ে মধ্য দিয়ে এর থেকে বেরিয়ে আসতে হবে।

জাতীয় নাগরিক পার্টি নরসিংদী জেলা শাখার প্রধান সমন্বয়কারী আওলাদা হোসেন জনির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা) সাইফুল হায়দার, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল আল ফয়সাল, কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহিল মামুন নিলয়, সেন্ট্রাল ডায়াস্পোরা এলায়েন্সের সদস্য সাইফ ইবনে সারোয়ার প্রমুখ।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১০

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১১

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১২

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৪

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৫

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৬

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৭

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৮

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৯

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

২০
X