শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০২:৫৮ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৩, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

‘প্রতিবারই করে, এবার করেছে ভিন্নভাবে’

আশরাফুল হোসেন আলম
আশরাফুল হোসেন আলম

আসন্ন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আলোচিত আশরাফুল হোসেন আলম (হিরো আলম)-সহ আটজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান। আজ রোববার আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) মনোনয়ন বাছাই করে মো. মুনীর হোসাইন খান গণমাধ্যমকে জানান, ১৫ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। এরমধ্যে বাছাইয়ে সাতজনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। বাকি আটজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

মনোনয়নপত্র বাতিলের বিষয়ে হিরো আলম কালবেলাকে বলেন, আমার প্রার্থিতা বাতিল করা হয়েছে এটা নতুন কিছু না। প্রতিবারই তারা বাতিল করে। তবে এবার একটু ভিন্নভাবে আমার মনোনয়ন বাতিল করেছে।

ইচ্ছাকৃত বা অন্যায়ভাবে প্রার্থিতা বাতিল করা হয়েছে কিনা প্রসঙ্গে হিরো আলম বলেন, এটা ষড়যন্ত্র করে বাতিল করা হয়েছে। ভোটার উপস্থিত থাকাকালীন তারা নাকি ভোটার দেখতে পায়নি। ষড়যন্ত্রের মাধ্যমেই বারবার আমার মনোনয়ন বাতিল করা হচ্ছে।

এই রায়ের বিপক্ষে আপিল করবেন বলে জানান হিরো আলম। তিনি বলেন, আমরা আপিলের চিন্তা করছি। একইসঙ্গে আপিলের পর আমাদের পরবর্তী করণীয় সম্পর্কেও ভাবছি।

অনেকেই অভিযোগ করেন যে হিরো আলম বিএনপির এজেন্ট হিসেবে কাজ করছে। এই প্রসঙ্গে হিরো আলম বলেন, আমি কোনো দলের সঙ্গে নাই। আমি যদি সত্যি কোনো দলের হতাম তাহলে আমি কখনো হারতাম না। আমার পিছে যদি ব্যাকআপ দেওয়ার মতো কেউ থাকতো তাহলে বারবার আমার সঙ্গে এমন হতো না। আমার পিছনে কেউ নাই দেখেই তারা বারবার আমার সঙ্গে এমন করছে।

আপিলের পর নিশ্চিত প্রার্থিতা ফিরে পাবেন বলেও জানান তিনি। তিনি বলেন, আমি এর আগেও চ্যালেঞ্জ কড়ে হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পেয়েছি। আশা করছি এবারও ফিরে পাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

১০

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

১১

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

১২

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

১৩

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

১৪

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

১৫

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

১৬

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

১৭

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

১৮

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

১৯

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

২০
X