কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশিরাই আমাদের কাছে আসেন : মির্জা ফখরুল

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা

‘বিএনপি বিদেশিদের কাছে গিয়ে ধরনা দেয়’—আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা বিদেশিদের কাছে যাই না, বিদেশিরা আমাদের কাছে আসেন। তারা আমাদের কাছে জানতে চায়—দেশ কীভাবে চলছে? তোমরা কী বলতে চাও?’

রোববার (১৮ জুন) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ‘জ্যোতির্ময় খালেদা জিয়া ও দীপ্তিমান তারেক রহমান’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘আমরাও ভিসানীতি তৈরি করব’—আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্য তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এর কী উত্তর দেব? আপনারাও ভিসানীতি করেন দেখি। মূল কথা হচ্ছে—জাতি চরম বিপদে আছে। এর থেকে উদ্ধার করতে হবে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, এবার আর মানুষকে বোকা বানাতে পারবেন না। রাখাল বালক আর বাঘের কথা আমাদের মনে আছে। এবার আর রাখাল বালকের মিথ্যে কথায় কেউ যাবে না, মানুষ দাঁড়িয়ে গেছে। মানুষের ভোটের অধিকার নেই। রাজপথে এর ফায়সালা হবে। কারণ কোনোদিনও তারা ক্ষমতায় থেকে সুষ্ঠু নির্বাচন দেয়নি। তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়—এটা কেউ বিশ্বাস করে না।

আমরা কাউকে খাটো করি না এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ তাজউদ্দীন আহমেদ, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী কাউকেই স্মরণ করে না।

বিএনপি মহাসচিব বলেন, আমি বলেছিলাম বেগম খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা। এটা বলার পর আমার ওপর ঝড় উঠল। বেগম খালেদা জিয়া যদি মুক্তিযোদ্ধা না হন, তাহলে মুক্তিযোদ্ধা কে?

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক তাজমেরী এস ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X