কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় গড়ে উঠবে নতুন বাংলাদেশ : আমিনুল হক

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ছবি : কালবেলা
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা-১৬ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, আগামী প্রজন্মকে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় সমন্বিতভাবে গড়ে তুলতে চায় বিএনপি। আমাদের সন্তানরা যেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে বিকশিত হয়- এটাই আমাদের লক্ষ্য।

বুধবার (০৫ নভেম্বর) বিকেলে রাজধানীর রূপনগরে রূপনগর আবাসিক স্কুল অ্যান্ড কলেজ (প্রস্তাবিত) অডিটরিয়ামে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষায় আমূল পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমিনুল হক বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর শিক্ষা ব্যবস্থাকে একটি উন্নয়নশীল, সাংস্কৃতিক ও খেলাধুলানির্ভর আধুনিক ব্যবস্থায় রূপান্তরের কর্মপরিকল্পনা নিয়েছেন। এই পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থায় আমরা এমন এক পরিবর্তন আনতে চাই, যাতে শিশুরা শুধু বইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ না থাকে- তারা খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে মানবিক ও সৃজনশীল নাগরিক হিসেবে বেড়ে উঠতে পারে।

নারী শিক্ষায় বিএনপির ভূমিকা উল্লেখ করে বিএনপি সরকারের অতীত অবদানের কথা স্মরণ করে আমিনুল হক বলেন, বিএনপি যখন রাষ্ট্রক্ষমতায় ছিল, তখন নারী শিক্ষাকে ডিগ্রি পর্যন্ত অবৈতনিক করেছিল। নারী শিক্ষার বিস্তারে এটি ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ, যার সুফল আজও সমাজ পাচ্ছে।

প্রত্যেক উপজেলায় ‘মিনি স্পোর্টস ভিলেজ’ ঘোষণা দিয়ে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, আমরা সারা দেশের প্রতিটি উপজেলায় ইনডোর ফ্যাসিলিটিসসহ ‘মিনি স্পোর্টস ভিলেজ’ গড়ে তুলতে চাই। খেলাধুলা জাতিকে সুস্থ ও শক্তিশালী করে- তাই খেলাধুলার বিকাশে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

প্রত্যেক ওয়ার্ডে মাঠ, বয়স্কদের হাঁটার পথ সুবিধা নিয়ে আমিনুল হক বলেন, আমাদের মহানগরে ১০০টি ওয়ার্ড আছে। আমরা চেষ্টা করছি প্রত্যেক ওয়ার্ডে অন্তত একটি করে খেলার মাঠ তৈরি করতে। মাঠগুলো সরকারিভাবে অধিগ্রহণ করে খেলার উপযোগী করা হবে। মাঠের চারপাশে বয়স্কদের জন্য হাঁটার পথ থাকবে, যেন তারা বিকেলে সুন্দর পরিবেশে সময় কাটাতে পারেন। আমরা চাই- তরুণ প্রজন্ম মাদক ও অপরাধ থেকে দূরে থেকে খেলাধুলার মাধ্যমে আত্মনির্ভর ও শক্তিশালী নাগরিক হিসেবে গড়ে উঠুক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১০

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১১

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১২

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৩

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৪

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৫

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৬

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৮

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৯

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

২০
X