বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

১ কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে বিএনপি : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। পুরোনো ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। পুরোনো ছবি

বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (০৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান।

আমীর খসরু বলেন, নির্বাচনের আগে ইশতেহার প্রকাশের চেয়ে ভোটের পরিবেশ সৃষ্টি করাই গুরুত্বপূর্ণ। মানুষ কতটা ইশতেহার পড়ে ভোট দেয়, তা নিয়ে আমার সংশয় আছে।

তিনি বলেন, গণতন্ত্রের মূল বিষয় হলো নিয়মিত আলোচনা। জনগণের কথা সবসময় বলতে হবে। আট বছর আগে বেগম খালেদা জিয়া ভিশন ২০৩০ উপস্থাপন করেছিলেন। সময়ের পরিবর্তন বিবেচনায় আমরা ২৭ দফা ও পরে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি—যা সরাসরি সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে।

বিএনপি নেতা আরও বলেন, দীর্ঘ আলোচনার পর ঐকমত্যের ভিত্তিতেই সনদ সই হয়েছে। ভিন্নমতের প্রতি সম্মান দেখাতে হবে। ঐকমত্য ভেঙে নতুন ইস্যু তোলা মানে সেই ঐক্যের প্রতি অসম্মান।

আমীর খসরুর মতে, কিছু রাজনৈতিক দল জোর করে নিজেদের দাবি চাপিয়ে দিতে চায়। শেখ হাসিনার দীর্ঘদিনের শাসনে অনেকের মধ্যে স্বৈরাচারী মানসিকতা জন্ম নিয়েছে। কিন্তু সনদ বাস্তবায়নও ঐকমত্যের ভিত্তিতেই হতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে অন্যদের ওপর চাপ প্রয়োগ করা উচিত নয়।

তিনি প্রশ্ন তোলেন, যারা নির্বাচন বিলম্বিত বা বাধাগ্রস্ত করতে চায়, তারা কি ইচ্ছাকৃতভাবে বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে? এমন প্রশ্ন এখন অনেকের মনেই আছে।

সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ রাজনীতির আহ্বান জানিয়ে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, সবারই প্রতিবাদের অধিকার আছে, কিন্তু মানুষ সংঘর্ষ দেখতে চায় না। ৩১ দফার সব বিষয় সনদে অন্তর্ভুক্ত না হলেও বিএনপি রাস্তায় নামছে না—আমরা জনগণের কাছে যাচ্ছি। জনগণ ম্যান্ডেট দিলে তা বাস্তবায়ন করা হবে।

নতুন প্রজন্মের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে। কীভাবে সেই কর্মসংস্থান তৈরি করা হবে, তার বিস্তারিত পরিকল্পনা ইতোমধ্যেই প্রস্তুত রয়েছে।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X