কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩১ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

দুই দিনে জামায়াত-শিবিরের ৬১ জন নেতাকর্মী গ্রেপ্তার

দুই দিনে জামায়াত-শিবিরের ৬১ জন নেতাকর্মী গ্রেপ্তার

ঠাকুরগাঁও জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মাদ আলমগীরসহ গত দুই দিনে সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৬১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াত।

অন্যায়ভাবে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার এক বিবৃতিতে বলেন, শনিবার ঠাকুরগাঁও জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মাদ আলমগীরকে নিজ বাসা থেকে পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করে নিয়ে যায়। সিরাজগঞ্জ সদর থানা পুলিশ রাতভর জামায়াত নেতাকর্মীদের বাড়িঘরে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করে। গত দুই দিনে সারা দেশে জামায়াত-শিবিরের ৬১ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছিল না। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।

তিনি বলেন, গত বৃহস্পতিবার জামায়াতের ১৪ জন নেতাকর্মী ময়মনসিংহ জজ কোর্ট থেকে জামিন লাভ করে। তাদের মধ্যে ৫ জনকে মুক্তি দেওয়া হলেও কারাফটক থেকে ৯ জনকে পুনরায় গ্রেপ্তার করে মিথ্যা ও সাজানো মামলা দেওয়া হয়। আমি এসব জুলুম-নির্যাতন ও অন্যায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এটিএম মা’ছুম বলেন, সরকারের জুলুম-নির্যাতন চরম আকার ধারণ করেছে। জামায়াতে ইসলামীসহ বিরোধীদলের শত শত নেতাকর্মীকে গ্রেপ্তার করে মিথ্যা ও সাজানো মামলা দেওয়া হচ্ছে। নেতাকর্মীদের বাড়িঘর ছাড়তে বাধ্য করা হচ্ছে। অনেকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। বাড়িতে থাকা বৃদ্ধ পিতা-মাতা, মহিলা ও শিশুদের হুমকি দিয়ে মানসিক নির্যাতন করা হচ্ছে। দমন-পীড়ন চালিয়ে জনগণের আন্দোলনকে দাবিয়ে রাখা যাবে না। জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মুখে বর্তমান জুলুমবাজ সরকারের পতন হবে ও কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ।

অবিলম্বে অন্যায় গ্রেপ্তার ও হয়রানি বন্ধ করে ঠাকুরগাঁও জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মাদ আলমগীরসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেপ্তার সব নেতাকর্মীকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১০

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১১

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১২

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১৩

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১৪

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৫

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১৭

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৯

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

২০
X