কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৫ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সেই এডিসি হারুন ও সানজিদা এখন কোথায়?

এডিসি হারুন ও সানজিদা আফরিন। ছবি : সংগৃহীত
এডিসি হারুন ও সানজিদা আফরিন। ছবি : সংগৃহীত

এডিসি হারুন অর রশীদ ও সানজিদা আফরিনকে নিয়ে সমালোচনা এখনো থামেনি। তাদের বিয়ে হয়েছে কিনা তা নিয়ে চলছে নানা আলোচনা। দুজনের একটি ছবিও বের হয়েছে। যদিও সানজিদার পরিবার বলছে বিষয়টি সত্য না। তবে প্রশ্ন সেখানে না। ছাত্রলীগ নেতাদের থানায় নিয়ে মারধরের ঘটনায় বরখাস্ত হওয়া হারুন অর রশীদ ও এ ঘটনায় নাম জড়িয়ে যাওয়া সানজিদা এখন কোথায় আছেন?

জানা গেছে, এডিসি হারুন এখনো ঢাকায় অবস্থান করছেন। তিনি রংপুরের কর্মস্থলে যোগ দেননি। বর্তমানে তিনি ঢাকার বাসায়ই থাকছেন। এদিকে এডিসি সানজিদা আফরিন ডিএমপি সদর দপ্তরে নিয়মিত অফিস করছেন।

এডিসি হারুনের রংপুরে যোগদানের বিষয়ে রংপুর রেঞ্জের অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) এসএম রশিদুল হক সংবাদমাধ্যমকে বলেন, হারুন অর রশীদ এখনো রংপুর রেঞ্জে যোগ দেননি। শুক্রবার হয়তো, তাই তিনি আসেননি। অফিস ডেতে তিনি আসবেন হয়তো।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর রাতে ছাত্রলীগ নেতাদের শাহবাগ থানায় আটকে মারধরের ঘটনা ঘটে। এতে ডিএমপির রমনা জোনের তৎকালীন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশীদকে ১০ সেপ্টেম্বর দুবার বদলি করা হয়।

প্রথমে তাকে রমনা বিভাগ থেকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) উত্তর বিভাগে বদলি করা হয়। পরে পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে জানানো হয়, হারুন অর রশীদকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। আবার এক দিন পরেই তাকে রংপুর রেঞ্জে বদলি করা হয়।

এ ঘটনায় রাষ্ট্রপতির এপিএস আজিজুল হকের বিরুদ্ধে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। গত ৯ সেপ্টেম্বর বারডেম হাসপাতালে এডিসি সানজিদাকে কেন্দ্র করে এডিসি হারুনকে মারধরের অভিযোগ উঠে আজিজুল হকের বিরুদ্ধে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: এডিসি হারুন-সানজিদাকান্ড
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার নতুন নিয়মে বুক কাঁপছে কোন কোন দেশের, কি বলছে সমীকরণ?

এদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ছাড়বো: শিক্ষামন্ত্রী

সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় আরিফুল-বাবর-গউছসহ খালাস ৮

আবারও ঢাকায় কনসার্ট করতে আসছেন আতিফ আসলাম

যে ৫ কেন্দ্রে মিলবে ভারতের টুরিস্ট ভিসা

কানাডায় নিহত শিক্ষার্থীর মরদেহ পৌঁছল চট্টগ্রামে

গৃহবধূকে ‘হত্যার পর’ লাশ হাসপাতালে রেখে উধাও স্বামী

হজে গমনেচ্ছুদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ সতর্কবার্তা

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ড্যাফোডিল গ্রুপ ও ডিআইইউর চীন সফর, শিক্ষা ও প্রযুক্তি সহযোগিতায় নতুন দিগন্ত 

১০

এবার ফাইনাল খেলবে ব্রাজিল, হারের পর স্কটিশ কোচের ভবিষ্যদ্বাণী

১১

আশুরার দিনেই কি কেয়ামত হবে?

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

নিউইয়র্কে বাংলাদেশিদের মালিকানায় চালু হয়েছে এক লাখ কবরের বাংলাদেশ সেমিট্রি 

১৪

পাকিস্তানে গুমের বিরুদ্ধে আন্দোলনের মুখ মাহরাংয়ের যাবজ্জীবন কারাদণ্ড

১৫

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই

১৬

১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআরে ‘নগদ’ পেমেন্ট

১৭

প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর

১৮

জুলাই গণঅভ্যুত্থান ঘিরে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের

১৯

বিগত সময়ের কী পরিমাণ ঋণ পরিশোধ করবে সরকার, জানালেন অর্থমন্ত্রী

২০
X