কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৫:৩১ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

লকডাউন কর্মসূচি জনগণ প্রত্যাখ্যান করেছে : জাগপা

রাজধানীর বিজয়নগর এলাকায় গণঅবস্থান কর্মসূচিতে কথা বলেন জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। ছবি : কালবেলা
রাজধানীর বিজয়নগর এলাকায় গণঅবস্থান কর্মসূচিতে কথা বলেন জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। ছবি : কালবেলা

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেছেন, পতিত ফ্যাসিবাদ শেখ হাসিনার নির্দেশে যে লকডাউন কর্মসূচি দেওয়া হয়েছিল, বাংলাদেশের জনগণ তা প্রত্যাখ্যান করেছে। লকডাউন ঢাকায় দাফন হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে রাজধানীর বিজয়নগর এলাকায় ফ্যাসিবাদ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতায় জাগপা ছাত্রলীগ ও যুব জাগপা যৌথ গণঅবস্থান কর্মসূচি পালন করে। দুপুরে গণঅবস্থান কর্মসূচিতে যোগদান করে প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ১৭ নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত রায়ের মাধ্যমে দেশের জনগণ ন্যায়বিচার পাবে বলে আমরা বিশ্বাস করি। তবে ভবিষ্যতে পুরোনো বা নতুন ফ্যাসিবাদ যেন বাংলার মাটিতে জেগে উঠতে না পারে, সেজন্য আমাদের লড়াই চলবে। যারা আওয়ামী লীগের মামলা তুলে নিতে চান, যারা আওয়ামী ফ্যাসিবাদকে পুর্বাসন করতে চান, আগামী নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে তাদের বিরুদ্ধে জবাব দেবে ইনশাআল্লাহ।

যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং জাগপা ছাত্রলীগ নেতা এনামুল হকের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আলম আকন্দ, প্রকাশনা সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লা শামীমসহ যুব জাগপা ও জাগপা ছাত্রলীগ নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X